ঢাকা ০১:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

ধান্যখোলা সীমান্তের শূন্যরেখায় প্রিয়জনের মরদেহ শেষবারের মতো দেখলো স্বজনরা

সোহেল রানা
  • আপডেট সময় : ০১:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর সীমান্তে বেনাপোলে এক বিরল মানবিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ-ভারত সীমান্তের ধান্যখোলা এলাকা। বুধবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে সীমান্তের শূন্যরেখায় ভারতীয় নাগরিক জব্বার মন্ডল (৭৫)-এর মরদেহ স্বজনদের শেষবারের মতো দেখার সুযোগ করে দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

জানা যায়, ভারতের বাগদা থানার বাশঘাটা এলাকায় বসবাসরত জব্বার মন্ডল বাধক্যজনিত কারণে গত ৩০সেপ্টম্বর মঙ্গলবার মারা যান। মৃত্যুর খবর পেয়ে স্বজনরা মরদেহ দেখতে বিএসএফ এর কাছে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিএসএফ মানবিক দিক বিবেচনা করে বিজিবির সাথে যোগাযোগ করেন। পরে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ স্বজনদের দেখানোর ব্যবস্থা করা হয়। কফিনে শায়িত প্রিয়জনকে শেষবারের মতো দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। স্বজনদের বুকফাটা আহাজারিতে সীমান্ত এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। পরে মরদেহ দাফনের উদ্দেশে ভারতে নিয়ে যাওয়া হয়।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মানবিক দিক বিবেচনা করে এমন আয়োজন করা হয়েছে। আমরা চাই দুই দেশের সীমান্তে শুধু শত্রুতা নয়, মানবিকতার সেতুও তৈরি হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধান্যখোলা সীমান্তের শূন্যরেখায় প্রিয়জনের মরদেহ শেষবারের মতো দেখলো স্বজনরা

আপডেট সময় : ০১:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫