ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইএইচএ-এইচএসবি হেমাটোলজি টিউটোরিয়াল

হৃদয় খান
  • আপডেট সময় : ০৩:২৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশন (ইএইচএ) এবং হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের (এইচএসবি) যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো হেমাটোলজি টিউটোরিয়াল শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। ৩ ও ৪ অক্টোবর রাজধানীর স্থানীয় একটি হোটেলে দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ বৈজ্ঞানিক সম্মেলনে ১৫ জন আন্তর্জাতিক ও ২১৩ জন স্থানীয় হেমাটোলজিস্ট ও প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির এবং ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি……।

এই সম্মেলনে হেমাটোলজিক্যাল নানা রোগ, বিশেষ করে মাইলয়েড ও লিমফয়েড ম্যালিগন্যান্সি, বি সেল ও টি/এনকে সেল লিম্ফোমা, হজকিন লিম্ফোমা, একিউট ও ক্রনিক লিউকেমিয়ার সর্বশেষ অগ্রগতি ও আধুনিক চিকিৎসা কৌশল নিয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞরা এসব জটিল রোগ নির্ণয়, উন্নত চিকিৎসা ও রোগীর জীবনমান উন্নয়নে কার্যকর কৌশল তুলে ধরেন।

বৈজ্ঞানিক সেশনগুলো পরিচালনা করেন ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের বিশেষজ্ঞরা। স্থানীয় বিশেষজ্ঞরা জটিল ক্লিনিক্যাল কয়েকটি কেস উপস্থাপন করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য শিক্ষামূলক ইন্টারেক্টিভ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদ এবং ইউরোপীয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। শেষে দেশীয় গানের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, বাংলাদেশে রক্তের ক্যানসার ও অন্যান্য হেমাটোলজিক্যাল রোগের হার উদ্বেগজনক হারে বাড়ছে। সঠিক সময়ে রোগ শনাক্ত করে আধুনিক চিকিৎসা প্রোটোকল প্রয়োগ করলে রোগীদের বেঁচে থাকার হার বাড়বে। আন্তর্জাতিক মানের রক্তরোগ বিশেষজ্ঞদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর এই ধরনের টিউটোরিয়াল তরুণ চিকিৎসক ও বিশেষজ্ঞদের জন্য গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, উন্নত দেশে যে ধরনের চিকিৎসা সুবিধা ও থেরাপি পাওয়া যায়, বাংলাদেশেও সেসব সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া জরুরি। আন্তর্জাতিক সহযোগিতা এবং দেশীয় দক্ষতার সমন্বয় হেমাটোলজিক্যাল রোগীদের জন্য উন্মোচিত হবে নতুন দিগন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইএইচএ-এইচএসবি হেমাটোলজি টিউটোরিয়াল

আপডেট সময় : ০৩:২৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫