ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন মনিরুজ্জামান অপূর্ব অভিনেত্রী হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছেন রশ্নি আয়াত অভিনয়ে ফিরেই ব্রাইডাল শুটে জারা মনি ফ্যাশন দুনিয়ায় নিজস্ব পরিচয় গড়ার প্রত্যয়ে ফারহানা কামাল রায়েরবাগ থেকে মাদ্রাসাছাত্র রিয়ান নিখোঁজ, সন্ধান চায় পরিবার আত্মবিশ্বাস আর স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন ইভা ঐতিহ্যকে নতুন নকশায় তুলে ধরতে চান ফ্যাশন ডিজাইনার অর্ণব আরডিএ নোটিশ ও চাঁদাবাজির মুখে আবাসন প্রজেক্ট, সুবিচারের দাবিতে মালিকপক্ষ দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে সাংবাদিকদের বিক্ষোভ, ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি

শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন মনিরুজ্জামান অপূর্ব

মো. আবদুল করিম সোহাগ
  • আপডেট সময় : ০৩:১২:১২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এর দশম আসরে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও সংস্কৃতিকর্মীদের নিয়ে কাজ করা সংগঠন দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব। দেশের মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ হিসেবে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫’। এ ডি মাল্টিমিডিয়া আয়োজিত এ অনুষ্ঠানে শিল্প, সংস্কৃতি, বিনোদনসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্মাননা পর্বের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন।

শ্রেষ্ঠ সংগঠক হিসেবে মনিরুজ্জামান অপূর্বর এ অর্জন তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রম ও সংস্কৃতিসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এ সম্মাননা অর্জনে উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও আগ্রহের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এস এম মজিবুর রহমান। উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. শেখ মহ. রেজাউল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি এ আর এম আলিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীত পরিচালক শওকত আলী ইমন, সংগীতশিল্পী আলম আরা মিনু, অভিনেতা ও মডেল মুকিত জাকারিয়া, ঢাকা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. হাবিবুল হক এবং মিতালী গার্মেন্টস ও নিখুঁত ইয়ার্ন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মিতু আক্তারসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ ডি মাল্টিমিডিয়ার কর্ণধার স্বপন আহমেদ।

আয়োজকদের উদ্যোগে এডিএম স্টার অ্যাওয়ার্ডের দশম আসরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের কাজের স্বীকৃতি দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আয়োজন শিল্প, সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের গুণীজনদের অবদান তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন মনিরুজ্জামান অপূর্ব

আপডেট সময় : ০৩:১২:১২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬