ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন অরাজকতা রুখতে শেরেবাংলা নগরে মিন্টুর নেতৃত্বে ছাত্রদলের শোডাউন নোয়াখালী থেকে আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে শানু বাচসাস নির্বাচনে দর্পণ-তেপান্তর পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ​রাজশাহীতে বিকাশের ডিএসও পরিচয়ে ১৩ লাখ টাকা আত্মসাৎ চৌহালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল রানার পথসভা অনুষ্ঠিত বাগমারায় তিন ফসলি জমি কেটে পুকুর খননের মহোৎসব, হুমকিতে কৃষি ও পরিবেশ ​চারঘাট থেকে গোদাগাড়ী : তহশিলদার আনন্দের সিন্ডিকেট রাজত্ব ও এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ মশাল আলোর পথচলায় আন্তর্জাতিক স্বীকৃতির নতুন অধ্যায় রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ

‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ১২:৫৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতনসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে সংগঠনটির রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
‎
‎​কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিক্রয় প্রতিনিধিরা ব্যানার, ফেস্টুন ও দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

মানববন্ধন শেষে তাঁরা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিল বের করেন। এ সময় আন্দোলনকারীরা ‘ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি’ বলে স্লোগান দেন।
‎
‎​মানববন্ধনে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট রাজশাহী শাখার সভাপতি মোঃ রফিকুল আলম মৃদুল বলেন, বিক্রয় প্রতিনিধিরা যেকোনো কোম্পানির ব্যবসা ও বিপণনের মূল মেরুদণ্ড হিসেবে কাজ করেন। অথচ তাঁরা দীর্ঘদিন ধরে চাকরির নিশ্চয়তা, ন্যায্য বেতন কাঠামো এবং ন্যূনতম কর্মপরিবেশের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। অবিলম্বে তাঁদের ৮ দফা দাবি মেনে না নেওয়া হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

‎এছাড়া উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, রাজশাহী শাখার সাধারন সম্পাদক মোঃ মিলন খান,সিনিয়র সহঃসভাপতি সুমন শেখ,সহঃসভাপতি জুবেল চৌধুরী,কোষাধ্যক্ষ আব্দুল হামিদ’সহ বিভিন্ন কোম্পানীতে কর্মরত প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

‎​উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট দেশব্যাপী বিক্রয় প্রতিনিধিদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন

আপডেট সময় : ১২:৫৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬