ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক আল ইমরান মনু জমকালো আয়োজনে ৬ষ্ঠ “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড” অনুষ্ঠিত! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন অরাজকতা রুখতে শেরেবাংলা নগরে মিন্টুর নেতৃত্বে ছাত্রদলের শোডাউন নোয়াখালী থেকে আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে শানু বাচসাস নির্বাচনে দর্পণ-তেপান্তর পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ​রাজশাহীতে বিকাশের ডিএসও পরিচয়ে ১৩ লাখ টাকা আত্মসাৎ চৌহালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল রানার পথসভা অনুষ্ঠিত বাগমারায় তিন ফসলি জমি কেটে পুকুর খননের মহোৎসব, হুমকিতে কৃষি ও পরিবেশ ​চারঘাট থেকে গোদাগাড়ী : তহশিলদার আনন্দের সিন্ডিকেট রাজত্ব ও এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক আল ইমরান মনু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৭:১৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৭নং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ নেতা ও সাংবাদিক আল ইমরান মনু।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সমর্থনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফটোকার্ড ও শুভকামনামূলক পোস্ট শেয়ার করছেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা দেখা যাচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, আল ইমরান মনু একজন সেবামুখী মানুষ। ব্যক্তিগত উদ্যোগে তিনি বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছেন। এছাড়া ভাঙাচোরা রাস্তা মেরামত ও বর্ষা মৌসুমে চলাচলের সুবিধার্থে বিভিন্ন স্থানে অস্থায়ী সাঁকো নির্মাণেও ভুমিকা রাখেন।

প্রার্থিতা প্রসঙ্গে আল ইমরান মনু বলেন, “ইউনিয়নের জনগণ চাইলে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেব। আমাদের বাঘুটিয়া ইউনিয়ন যমুনা নদীর তীব্র ভাঙনে দীর্ঘদিন ধরে বিধ্বস্ত। তাই অবশিষ্ট এলাকাগুলোর রাস্তা-ঘাটসহ মৌলিক অবকাঠামোর উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। এতে সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”

তিনি আরও বলেন, “যমুনা নদী ও স্থানীয় জলাশয়কে কাজে লাগিয়ে মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষিত বেকারদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করে ফ্রিল্যান্সিংসহ তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরি করার চেষ্টা থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক আল ইমরান মনু

আপডেট সময় : ০৭:১৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬