ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালী থেকে আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে শানু বাচসাস নির্বাচনে দর্পণ-তেপান্তর পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ​রাজশাহীতে বিকাশের ডিএসও পরিচয়ে ১৩ লাখ টাকা আত্মসাৎ চৌহালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল রানার পথসভা অনুষ্ঠিত বাগমারায় তিন ফসলি জমি কেটে পুকুর খননের মহোৎসব, হুমকিতে কৃষি ও পরিবেশ ​চারঘাট থেকে গোদাগাড়ী : তহশিলদার আনন্দের সিন্ডিকেট রাজত্ব ও এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ মশাল আলোর পথচলায় আন্তর্জাতিক স্বীকৃতির নতুন অধ্যায় রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম

নোয়াখালী থেকে আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে শানু

মো. আবদুল করিম সোহাগ
  • আপডেট সময় : ০৩:২৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড় পর্দায় অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে বিনোদনজগতে পা রেখেছিলেন নোয়াখালীর মেয়ে সাবরিনা শানু লাকি। পথচলায় পারিবারিক বাধা, কাজ থেকে বিরতি এবং নতুন করে নিজেকে প্রস্তুত করার নানা অধ্যায় এসেছে। তবে স্বপ্ন থেকে সরে যাননি তিনি। অভিনয়, মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্র ও মডেলিংয়ের মধ্য দিয়ে নিজের পরিচিতি গড়ে তোলার চেষ্টা করেছেন। জাতীয় পর্যায়ের রিয়েলিটি শোতে রানারআপ হওয়ার পাশাপাশি অংশ নিয়েছেন আন্তর্জাতিক ফ্যাশন আয়োজনেও। মিডিয়া অঙ্গনে শানু নামে পরিচিত এই তরুণীর লক্ষ্য এখনো বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করা।

নোয়াখালীর সুধারাম থানায় জন্ম ও বেড়ে ওঠা শানুর। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। সেই আগ্রহ থেকেই ২০১৭ সালে নাজমুল হক পরিচালিত নাটক ‘নির্জন ভালোবাসা’র মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মিডিয়ায় যাত্রা শুরু করেন। নাটকটি প্রচারিত হয় একুশে টেলিভিশনে। একই বছর বন্দর স্টিলের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেন, যার পরিচালনায় ছিলেন সুলতান মজুমদার।

শুরুর পথ অবশ্য সহজ ছিল না। ২০১৮ সালে পারিবারিক প্রতিবন্ধকতার কারণে কাজ থেকে বিরতি নিতে হয় তাঁকে। তবে সেই বিরতি স্বপ্নের পথে থেমে যাওয়ার কারণ হয়ে ওঠেনি। ২০১৯ সালে নতুন উদ্যমে আবারও মিডিয়ায় ফিরেন শানু। এবার অভিনয় ও মডেলিংয়ে নিজেকে আরও প্রস্তুত করে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে শুরু হয় তাঁর নতুন অধ্যায়।

মিউজিক ভিডিও ও নাটকে ব্যস্ততা

ফিরে আসার পর বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজের সুযোগ পান শানু। ‘বিউটিফুল কন্যা’, ‘রিতা এখন পরের ঘরে’, ইমরানের মিউজিক্যাল ফিল্ম ‘শুধু তুমি তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘পাগলামি মন’, ‘পিরিতির দংশন’ ও ‘কাঁদালে কাঁদতে হয়’সহ বেশ কিছু গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। পাশাপাশি ‘ললিপপ’, ‘চরম অভিশাপ’ ও ‘তুমি আর আমি’র মতো মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাঁকে।

নাটকেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন শানু। সুজন বড়ুয়ার পরিচালনায় ‘হিরো আমিন’, বঙ্গ টিভির প্রযোজনায় সাইফুল ইসলামের ‘ভালোবাসার চাদর’ এবং ঈদ বিশেষ ধারাবাহিক নাটক ‘সিক্স এক্স’-এ অভিনয় করেন তিনি। এ ছাড়া শর্টফিল্ম ‘বনলতা সেন’ ও বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে কাজের অভিজ্ঞতা তাঁর অভিনয় ও ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপনের দক্ষতা বাড়িয়েছে।

মডেলিং থেকে প্রতিযোগিতার মঞ্চে

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন মডেলিংয়েও আগ্রহী হয়ে ওঠেন শানু। ২০২২ সালে সংগীত পরিচালক ইথুন বাবুর হাত ধরে ‘ই’বি কালেকশন’-এর শাড়ির মডেল হিসেবে ফ্যাশন জগতে তাঁর যাত্রা শুরু হয়। এরপর বিভিন্ন ফ্যাশন শো, ফটোশুট ও আয়োজনের সঙ্গে যুক্ত হন। আলিফ নুর অর্গানাইজেশনের পাকিস্তানি ফ্যাশন স্যুট প্রতিযোগিতায় বিজয়ী হওয়াও তাঁর পথচলায় উল্লেখযোগ্য অর্জন।

২০২৩ সালে ‘বাংলাদেশ মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি’ রিয়েলিটি শোতে অংশ নিয়ে রানারআপ হন শানু। এই অর্জন তাঁকে নতুন পরিচিতি এনে দেয়। প্রতিযোগিতার মঞ্চে নিজের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও উপস্থাপনার মাধ্যমে নিজেকে তুলে ধরার সুযোগ পান। এরপর ফ্যাশন শো ও বিভিন্ন আয়োজনের সঙ্গে তাঁর সম্পৃক্ততা আরও বাড়ে।

আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে অভিজ্ঞতা

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ আসে ২০২৪ সালে। ভারতের নয়ডায় অনুষ্ঠিত ‘এশিয়ান ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকে’ অংশ নেন শানু। আন্তর্জাতিক ফ্যাশন পরিচালক সুমন হোসাইনের আয়োজনে অনুষ্ঠিত এই মঞ্চে অংশগ্রহণের পাশাপাশি অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট অর্জন করেন তিনি। দেশের বাইরে ফ্যাশন আয়োজনে অংশ নেওয়ার অভিজ্ঞতা তাঁর ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।

কাজের স্বীকৃতি হিসেবে ‘সাকসেস অ্যাওয়ার্ড’, ‘ইন্টারন্যাশনাল আইপিএ অ্যাওয়ার্ড’ ও ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন শানু। তবে পুরস্কারকে চূড়ান্ত সাফল্য হিসেবে দেখেন না তিনি। বরং এগুলোকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা মনে করেন।

শেকড় নোয়াখালী, স্বপ্ন বড় পর্দায়

নোয়াখালীতেই শানুর শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় কেটেছে। পূর্ব ভাটির টেক রহমানিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০১১ সালে মাধ্যমিক এবং নোয়াখালী মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে নোয়াখালী সরকারি কলেজে অনার্সে ভর্তি হলেও ব্যক্তিগত ও পারিপার্শ্বিক কারণে পড়াশোনা আর এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।

ক্যারিয়ারে নানা অভিজ্ঞতা ও অর্জন যুক্ত হলেও তাঁর মূল স্বপ্ন এখনো চলচ্চিত্রকে ঘিরে। ভালো গল্প, মানসম্মত চিত্রনাট্য এবং দক্ষ নির্মাতার সঙ্গে কাজ করে বড় পর্দায় নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তিনি। এমন চরিত্রে অভিনয়ের প্রত্যাশা তাঁর, যেখানে অভিনয়দক্ষতা ও ব্যক্তিত্বের যথাযথ প্রকাশ ঘটবে।

সাবরিনা শানু লাকির পথচলা এখনো চলমান। ছোট পর্দা, মিউজিক ভিডিও ও ফ্যাশন মঞ্চের অভিজ্ঞতা নিয়ে বড় পর্দার স্বপ্ন বুকে এগিয়ে যাচ্ছেন তিনি। প্রতিকূলতা পেরিয়ে নতুন করে শুরু করার অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে, স্বপ্ন পূরণের পথে বিরতি আসতে পারে, কিন্তু চেষ্টা থেমে গেলে সম্ভাবনাও থেমে যায়। আগামী দিনে ভালো কাজের মধ্য দিয়ে দর্শকের ভালোবাসা অর্জন এবং নিজের পরিচয় আরও সমৃদ্ধ করাই তাঁর প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নোয়াখালী থেকে আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে শানু

আপডেট সময় : ০৩:২৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬