ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করছে ইছামতি মার্ট, রয়েছে অনলাইন ও আউটলেটভিত্তিক কার্যক্রম শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন মনিরুজ্জামান অপূর্ব অভিনেত্রী হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছেন রশ্নি আয়াত অভিনয়ে ফিরেই ব্রাইডাল শুটে জারা মনি ফ্যাশন দুনিয়ায় নিজস্ব পরিচয় গড়ার প্রত্যয়ে ফারহানা কামাল রায়েরবাগ থেকে মাদ্রাসাছাত্র রিয়ান নিখোঁজ, সন্ধান চায় পরিবার আত্মবিশ্বাস আর স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন ইভা

রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি, পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ১১:০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে আদালতের এক পেশকারকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে দায়েরকৃত মামলায় দীর্ঘ প্রায় দুই বছর পলাতক থাকার পর ওয়ারেন্টভুক্ত আসামি রাফিজ বিন সরকার ওরফে আরবিএস পাভেলকে (৩০) গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ।

জানা গেছে, পাভেল মহানগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা এবং নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. হাবিবুর রহমান রাজশাহী মহানগর যুগ্ম দায়রা জজ-২য় আদালতে পেশকার হিসেবে কর্মরত। ২০২৪ সালের ১০ আগস্ট একটি অজ্ঞাত নম্বর থেকে মেসেজ দিয়ে তাকে জানানো হয় যে, তার নামে দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন ভিডিও ও অভিযোগ রয়েছে। এরপর ১৭ আগস্ট রাতে রাজশাহী মেডিকেল কলেজ গেটের সামনে তাকে ডেকে নিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়।

​বাদী এজাহারে উল্লেখ করেন, প্রাণনাশের ভয়ে সেদিন তিনি আসামিদের নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে ৫ সেপ্টেম্বর আদালত চত্বরে পুনরায় টাকা দাবি করা হলে তিনি আরও ৩ হাজার টাকা দেন। সর্বশেষ ২৯ অক্টোবর দুপুর ২টার দিকে আদালত কক্ষের ভেতরেই আসামিরা তাকে পুনরায় টাকার জন্য চাপ দেয় এবং টাকা না দিলে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেয়।

​বিষয়টি নিয়ে পেশকার হাবিবুর রহমান রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ দণ্ডবিধির ৩৮৫, ৩৮৬ ও ৫০৬ ধারায় মামলা (মামলা নং-২৪) রুজু করে।

মামলায় পাভেল ছাড়াও রাজপাড়া এলাকার মো. লালুসহ (৩৫) অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছিল। তবে তদন্ত শেষে মামলার চার্জশিটে অজ্ঞাতদের নাম বাদ দিয়ে শুধু পাভেল ও লালুকে অভিযুক্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়।

​রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, অভিযোগ পাওয়ার পর ২০২৪ সালের ২৯ অক্টোবর মামলাটি নথিভুক্ত করা হয়েছিল। ঘটনার পর থেকেই আসামি পাভেল আত্মগোপনে ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে আজ (বুধবার) পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত পাভেলকে ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি, পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় : ১১:০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬