ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা

মো. আবদুল করিম সোহাগ
  • আপডেট সময় : ০৫:৪০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব স্বপ্ন, সৃজনশীলতা ও কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনাকে পুঁজি করে দেশীয় ফ্যাশন খাতে যাত্রা শুরু করেছেন তরুণ নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা। তাঁর তৈরি ফ্যাশন ব্র্যান্ড ‘3dot’s Fashion’ আধুনিক নারীদের রুচিশীল ও মানসম্পন্ন পোশাক সরবরাহের পাশাপাশি নারী ক্ষমতায়ন ও টেকসই কর্মসংস্থান সৃষ্টির এক রূপকল্প নিয়ে কাজ করে যাচ্ছে।

ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রিধারী সাকিলা মনে করেন, টেকসই ফ্যাশন হাউস গড়ে তুলতে সৃজনশীলতার পাশাপাশি কৌশলগত ব্যবসায়িক বুদ্ধিমত্তা অপরিহার্য। সেই ভাবনা থেকেই তিনি গড়ে তুলেছেন ‘3dot’s Fashion’, যার মূল লক্ষ্য আধুনিক নারীদের ব্যক্তিত্ব, স্বকীয়তা ও আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটিয়ে মানসম্মত পোশাক তৈরি করা।

উদ্যোক্তা হিসেবে শুধু ব্যবসায়িক সাফল্যেই সীমাবদ্ধ থাকতে চান না সাকিলা। নৈতিক ব্যবসায়িক চর্চা ও টেকসই উন্নয়নের ওপর জোর দেওয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকেও অগ্রাধিকার দিচ্ছেন তিনি। আগামী পাঁচ বছরের মধ্যে অন্তত ৫০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও কর্মহীন নারীদের প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলাই এর প্রধান উদ্দেশ্যে।

উদ্যোক্তা সাকিলা সুলতানা বলেন, একজন নারী যখন নিজের উপার্জনের পথ খুঁজে পান, তখন তার ইতিবাচক প্রভাব কেবল তাঁর ব্যক্তিগত জীবনেই নয়, বরং পুরো পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়ে। তাই ব্যবসার প্রসারের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করাকে আমরা দীর্ঘমেয়াদি অঙ্গীকার হিসেবে নিয়েছি।

বর্তমানে দেশীয় বাজারে অবস্থান শক্ত করার পাশাপাশি আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে প্রবেশ করার বড় পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এ লক্ষ্যে দেশি-বিদেশি বিভিন্ন অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতার উদ্যোগ নেওয়া হচ্ছে।
3dot’s Fashion-এর নতুন সব পোশাক ও কালেকশনের হালনাগাদ তথ্য পাওয়া যাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.3dotsfashion.com এবং সোশ্যাল মিডিয়া পেজে। দেশীয় ফ্যাশন খাতকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং নারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেই ভবিষ্যতের পথে এগোচ্ছে 3dot’s Fashion।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা

আপডেট সময় : ০৫:৪০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬