ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​নাই প্রাতিষ্ঠানিক শিক্ষা, পরিচয় ‘সাংবাদিক’ : বরেন্দ্র প্রেসক্লাবে হামলায় যুবলীগ কর্মী জেলে নারীদের নিয়ে বড় স্বপ্ন, সেরা উদ্যোক্তার সম্মাননা পেলেন আফরোজা দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল–২০২৬ অফিসিয়াল সিলেকশনে ‘বৈদেশ’ উমারপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম মন্ডল ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যুবলীগ নেতা প্রার্থী সংস্কৃতি অঙ্গনে অনন্যা আজিজের নতুন পথচলা গোদাগাড়ীতে হয়রানির অভিযোগ করে আবেদনের পরদিনই আটক ব্যবসায়ী আমার পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত অপপ্রচার করে লাভ নেই: ওসি হাসান বাসির বাংলাদেশ কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটির সহ-সভাপতি জোবায়ের ইসলাম ভূঁইয়া ​বাগমারায় ডিশ ব্যবসা দখল, সংবাদ সম্মেলনে অসহায় নারীর অভিযোগ

পুঠিয়ায় এসিল্যান্ডের মানবিক উদ্যোগ, নতুন জামা পেয়ে খুশি শিশুরা

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী :
  • আপডেট সময় : ০৭:০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। ঈদকে কেন্দ্র করে শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের আনন্দে শামিল করতে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।

​সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস এতিম শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান।

ঈদ উপহার পেয়ে শিশুদের মধ্যে অন্যরকম আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। নতুন পোশাক হাতে পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করে। হঠাৎ হাতে ঈদের উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক অসহায় মানুষ। তারা জানান, প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এভাবে তাদের পাশে এসে দাঁড়াবেন, তা তারা ভাবেননি।

​অনুভূতি প্রকাশ করে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, “ঈদ মানেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি, নতুন জামার গন্ধ, মায়ের হাতের রান্না আর প্রিয়জনদের ভালোবাসায় ভরা কিছু মুহূর্ত। কিন্তু আমাদের আশেপাশেই এমন অনেক ছোট্ট শিশু আছে যারা এই বিশেষ দিনগুলোতেও পরিবার থেকে দূরে অবস্থান করে। আজ তাদের জন্য সামান্য কিছু ঈদের উপহার নিয়ে হাজির হয়েছিলাম। উপহারগুলো হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু তাদের মুখের হাসি, উচ্ছ্বাস আর চোখের ঝিলিক যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান প্রাপ্তি। আল্লাহ যেন এই নিষ্পাপ শিশুদের জীবনকে সুখ, শান্তি ও বরকতে ভরিয়ে দেন।”

​তিনি আরও বলেন, “ঈদ মানেই আনন্দ ও ভালোবাসা ভাগাভাগি করে নেওয়া। সমাজে এমন অনেক শিশু রয়েছে, যারা পরিবার ও স্বজনদের সান্নিধ্য থেকে বঞ্চিত। তাদের মুখে সামান্য হাসি ফোটাতে পারাটাই আমাদের বড় প্রাপ্তি। মহান আল্লাহ আমাদের সবাইকে এমনভাবে মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করুন, যাতে কারও ঈদ একাকীত্বে না কাটে।”

​শিবু দাসের এই মানবিক উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

সুধীজনরা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসা উচিত, যাতে কোনো শিশু উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সরকারি কর্মকর্তারা যদি নিজ নিজ অবস্থান থেকে এভাবে এগিয়ে আসেন, তবে সমাজে বৈষম্য কমবে এবং ঈদের প্রকৃত সার্থকতা ফুটে উঠবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুঠিয়ায় এসিল্যান্ডের মানবিক উদ্যোগ, নতুন জামা পেয়ে খুশি শিশুরা

আপডেট সময় : ০৭:০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬