ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করছে ইছামতি মার্ট, রয়েছে অনলাইন ও আউটলেটভিত্তিক কার্যক্রম শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন মনিরুজ্জামান অপূর্ব অভিনেত্রী হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছেন রশ্নি আয়াত অভিনয়ে ফিরেই ব্রাইডাল শুটে জারা মনি ফ্যাশন দুনিয়ায় নিজস্ব পরিচয় গড়ার প্রত্যয়ে ফারহানা কামাল

ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম

মো. আবদুল করিম সোহাগ
  • আপডেট সময় : ০৬:৫৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশীয় তাঁত, জামদানি ও জারদোসি হস্তশিল্পের নান্দনিক উপস্থাপনায় সাফল্য পেয়েছে ফ্যাশন হাউজ অর্ণবের দল ‘দ্য লিগেসি অ্যান্ড হ্যান্ডলুম অনার বাই অর্ণব’। ১২তম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ ২০২৬-এর ফ্যাশন শো বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে দলটি।

গত ৩১ অক্টোবর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির দ্বাদশ আসর। দিনব্যাপী বিভিন্ন করপোরেট ও সৃজনশীল প্রতিযোগিতার পাশাপাশি ছিল সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানের আয়োজক ছিলেন মাহবুব আলম নাহিয়ান।

ফ্যাশন শোতে অংশ নেওয়া একাধিক দলের মধ্যে অর্ণব মর্তুজা আলীর নেতৃত্বাধীন দলটি তুলে ধরে দেশীয় ঐতিহ্য ও আধুনিক ফ্যাশনের সমন্বয়ে তৈরি বিশেষ পরিবেশনা। তাদের সংগ্রহে প্রাধান্য পায় দেশীয় তাঁত, জামদানি ও জারদোসি হস্তশিল্পের কাজ। পোশাকের নকশা, মঞ্চ পরিকল্পনা, কোরিওগ্রাফি এবং সংগীতের সমন্বয়ে পরিবেশনাটি দর্শক ও বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে। শেষ পর্যন্ত বিচারকদের মূল্যায়নে সেরা হয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে দলটি।

১৮ সদস্যের এই দলের প্রধান কোরিওগ্রাফার ও ডিজাইনার ছিলেন অর্ণব মর্তুজা আলী। র‍্যাম্পে অংশ নেন জয়া, রুহি, নন্দিনি, শিলা, শখ, অবন্তি, দ্বিপ, শান্ত, ফুয়াদ, ধ্রুব, শাজনুশ ও সামির। মডেলদের সাজসজ্জায় ছিলেন মেকআপ আর্টিস্ট নাহিদ আহমেদ। ব্যাকস্টেজ ব্যবস্থাপনা ও মডেল সমন্বয়ের দায়িত্বে ছিলেন ওয়ালিউল হাসিব। আলোকচিত্র ধারণ করেন স্বপ্নিল ও ফয়সাল। আর দলের প্রচার ও গণমাধ্যম সমন্বয়ে দায়িত্ব পালন করেন সাংবাদিক রাজিব হোসেন।

চ্যাম্পিয়ন ট্রফি হাতে পাওয়ার পর অনুভূতি জানিয়ে অর্ণব মর্তুজা আলী বলেন, এই জয় পুরো দলের সম্মিলিত পরিশ্রমের ফল। দেশীয় কাপড় ও হস্তশিল্পের প্রতি আমাদের ভালোবাসা থেকেই এই আয়োজন। আমাদের ঐতিহ্যকে আরও বড় পরিসরে তুলে ধরতে চাই।

প্রতিযোগিতায় দলটির এই অর্জন দেশীয় পোশাক ও ঐতিহ্যবাহী হস্তশিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম

আপডেট সময় : ০৬:৫৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬