নতুন কালেকশন নিয়ে র্যাম্পে STUNNING
- আপডেট সময় : ১০:১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
রাজধানীর অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় শপিংমল বসুন্ধরা সিটির ২২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছে বিশেষ আয়োজন। আর এই আয়োজনকে ঘিরে ফ্যাশনপ্রেমীদের জন্য থাকছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড STUNNING-এর বিশেষ পরিবেশনা।
রবিবার ( ৪ অক্টোবর) বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিতব্য এই বিশেষ মেলায় অংশ নেবে STUNNING। মেলায় ব্র্যান্ডটির একটি বিশেষ স্টল থাকবে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয়েছে ১০ মিনিটের বিশেষ ফ্যাশন র্যাম্প শো।
র্যাম্প শোতে মডেলদের মাধ্যমে STUNNING-এর নির্বাচিত পোশাক ও নতুন কালেকশন উপস্থাপন করা হবে। সমসাময়িক ফ্যাশনধারা, নান্দনিক নকশা ও নতুনত্বের সমন্বয়ে সাজানো পোশাকগুলো এই আয়োজনে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে।
ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে, বসুন্ধরা সিটির ২২ বছর পূর্তির মতো বিশেষ আয়োজনে অংশ নেওয়ার মধ্য দিয়ে ফ্যাশনপ্রেমীদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে চায় STUNNING। একই সঙ্গে নতুন কালেকশন ও সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফ্যাশন কনসেপ্ট সবার সামনে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।
আয়োজনে STUNNING-এর স্টল ও র্যাম্প শো ঘিরে দর্শনার্থীদের মধ্যে আগ্রহ তৈরি হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।












