ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করছে ইছামতি মার্ট, রয়েছে অনলাইন ও আউটলেটভিত্তিক কার্যক্রম শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন মনিরুজ্জামান অপূর্ব অভিনেত্রী হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছেন রশ্নি আয়াত

ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক

মো. আবদুল করিম সোহাগ
  • আপডেট সময় : ০১:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিজিটাল সাংবাদিকতা ও অনলাইন গণমাধ্যমের পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় কাজ করা সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬–২০২৮ মেয়াদের দুই বছর দায়িত্ব পালন করবে এ কমিটি। নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন দ্য বিজনেস ডেইলির মো. দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন গ্লোবাল টেলিভিশনের মহিউদ্দিন মানিক।

শনিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর বনশ্রীতে অবস্থিত ডিএমএফের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটিতে সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রুপালী বাংলাদেশের তামজিদ মির্জা, ডিবিসি নিউজের আরেসুল ইসলাম রাসেল এবং জাগো নিউজের পরান মাঝি।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নয়া দিগন্তের সৈয়দ জাফরান হোসেন নূর। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাভিশনের মোরশেদ আলম।

সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দূরবীন নিউজের মো. শামছুল আলম। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন সদ্য সংবাদের মিঠুন।

অর্থ সম্পাদক হয়েছেন দীপ্ত টিভির মইন উদ্দিন রাতুল এবং সহ-অর্থ সম্পাদক হয়েছেন দৈনিক যুগান্তরের রুহুল আমিন। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন টাইমস টুডের মেহেদী হাসান রনি। উপদপ্তর সম্পাদক হয়েছেন চ্যানেল ওয়ানের মারুফ হোসেন।

আইন সম্পাদক হয়েছেন গ্লোবাল টিভির আলাউদ্দিন আল আজাদ। প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন চ্যানেল ওয়ানের আলাউদ্দিন মিয়া।

নারীবিষয়ক সম্পাদক হয়েছেন ভিওডি বাংলার নুরুন্নাহার চৌধুরী কলি। স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হয়েছেন এখন টিভির তৌহিদুল ইসলাম তারেক। শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন এশিয়া পোস্টের আজাদ হোসেন।

আইসিটি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মোহাম্মদ তৌহিদুল ইসলাম তুষার। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন দ্য ডেইলি এলাইভের মোহাম্মদ আবদুল মজিদ সুজন। ক্রীড়াবিষয়ক সম্পাদক হয়েছেন চ্যানেল আইয়ের আবু রায়হান ইফাত।

পরিকল্পনা বিষয়ক সম্পাদক হয়েছেন স্বদেশ প্রতিদিনের রবিউল ইসলাম এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক হয়েছেন এনপিবি নিউজের শিবলী আহমেদ।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক ইত্তেফাকের ফখরুল ইসলাম, দৈনিক যুগান্তরের আবু সালেহ মুসা, টাইমস টুডের ওয়ালিউল হাসনাত, জাতীয় অর্থনীতির নুসরাত জাহান ঐশী, দৈনিক সময়ের কাগজের তাবারাক হোসাইন এবং এশিয়ান টেলিভিশনের আকাশ বিশ্বাস।

ডিজিটাল সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, অনলাইন গণমাধ্যমের বিকাশ এবং সাংবাদিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় নতুন কমিটি কাজ করবে বলে প্রত্যাশা করছেন সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কমিটি ঘোষণা করেন ডিএমএফের উপদেষ্টা ও দৈনিক ইনকিলাবের অনলাইন ইনচার্জ নুরুল ইসলাম। অপর ২ কমিশনার ছিলেন ডিএমএফের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, স্টার নিউজের হেড অব ডিজিটাল মইন বকুল এবং বাংলা ৫২ নিউজের প্রকাশক কাজী আওলাদ হোসেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক

আপডেট সময় : ০১:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬