ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করছে ইছামতি মার্ট, রয়েছে অনলাইন ও আউটলেটভিত্তিক কার্যক্রম

বিকেলে আটক বাংলাদেশি যুবককে রাতে ফেরত দিলো বিএসএফ

নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:২০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১ ৫৩৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাংলাদেশি এক যুবককে আটকের পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে সোমবার (৪ অক্টোবর) রাতে তাকে আটক দেখিয়ে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে বিজিবি।

আটক ওই যুবকের নাম রুহুল আমিন (২৮)। তিনি খুলনার কয়রা উপজেলার তেতুলতলার চর গ্রামের মো. ইসমাইল সরদারের ছেলেআটক ওই যুবকের নাম রুহুল আমিন (২৮)। তিনি খুলনার কয়রা উপজেলার তেতুলতলার চর গ্রামের মো. ইসমাইল সরদারের ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, বিকেলে উপজেলার পাথরডুবী সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে রুহুল আমিন। এসময় ভারতের কুচবিহার জেলার ধরলা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস‍্যরা তাকে আটক করে। রাতে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে রুহুল আমিনকে ছেড়ে দেয় বিএসএফ। পরে মামলা দিয়ে বিজিবি তাকে ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিকেলে আটক বাংলাদেশি যুবককে রাতে ফেরত দিলো বিএসএফ

আপডেট সময় : ১২:২০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১