ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী নৃত্যশিল্পী ঐক্য জোটের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ ! কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক বাংলাদেশি রন্ধনশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরা হাসিনা আনছারের জন্মদিন

খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো জোড়দার করতে হবে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ৪৬৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরও জোড়দার  করা হবে। আমরা এ মুক্তির আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। সেই লক্ষ্যে আমাদের যৌথসভায় কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি।

রাজধানীর নয়াপল্টনে বুধবার যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপি মহাসচিব।

ফখরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কিছুদিন পরপরই তাকে হাসপাতালে আসতে হয়। এবার যে তিনি এসেছিলেন আল্লাহর অশেষ রহমতে যে তাকে আমরা ফিরে পেয়েছি। তার ফিরে আসার সম্ভাবনা খুব কঠিন ছিল, যদি ঠিক সময়ের মধ্যে ডাক্তার চিকিৎসা দিতে না পারতেন।

বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসকরা বারবার বলেছেন তাকে (খালেদা জিয়া) বাইরে উন্নত চিকিৎসা কেন্দ্রে নেওয়া উচিত; কিন্তু সরকার তাকে যেতে দিচ্ছে না। তারা পরিকল্পিভাবে আদালতকে ব্যবহার করে সেটা থেকে বঞ্চিত করে রেখেছে। এজন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে দেশনেত্রীর মুক্তির আন্দোলন জোরদার করার।

ফখরুল বলেন, আমরা জনগণের কাছে প্রত্যাশা করব, খালেদা জিয়ার মুক্ত বাতাসে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে। আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রীকে সম্পূর্ণ অন্যায়ভাবে সরকার আটক করে রেখেছে। এটা আইনবিরোধী সংবিধান বিরোধী। জামিন তার (খালেদা জিয়া) প্রাপ্য- এটা সাংবিধানিক অধিকার। এখনো তার মামলা সুপ্রিম কোর্টের কাছে পেন্ডিং আছে। সুতরাং এ বিষয়টা গুরুত্বপূর্ণ যে, তারা (সরকার) পরিকল্পিতভাবে তাকে কারাগারে আটক করে রেখেছে, সেটা সম্পূর্ণভাবে বেআইনি। বয়স্ক মহিলা, অসুস্থ মানুষ তারা জামিন পাওয়ার অধিকার রাখে। যত বড় মামলাই হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো জোড়দার করতে হবে।

আপডেট সময় : ০৪:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪