ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করছে ইছামতি মার্ট, রয়েছে অনলাইন ও আউটলেটভিত্তিক কার্যক্রম

বিরলে নানা আয়োজনে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত

মোঃ সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ০২:৩৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল (দিনাজপুর) প্রতিনিধিঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিরলে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস বা ধাত্রী দিবস পালিত হয়েছে। মিডওয়াইফ প্রতিটি সংকট মোকাবিলায় অপরিহার্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (০৫ মে) সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। প্রসূতি মা ও নবজাতকের জীবন বাঁচানোর কাজে নিয়োজিত মিডওয়াইফদের ভূমিকা তুলে ধরতে সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হয়ে থাকে।

দিবসটি পালন উপলক্ষে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ’গণ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকার। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন গাইনি কনসালটেন্ট ডা. আহমদ শরীফ রুশো। দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন মিডওয়াইফ আশরাফুন আজমি আশা।
আলোচনায় বক্তারা বলেন, মাতৃ ও শিশুমৃত্যু রোধে দক্ষ মিডওয়াইফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মিডওয়াইফ গর্ভাবস্থা থেকে শুরু করে প্রসব পরবর্তী সময়ে মা ও নবজাতকের যতœ, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিরলে নানা আয়োজনে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত

আপডেট সময় : ০২:৩৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫