ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করছে ইছামতি মার্ট, রয়েছে অনলাইন ও আউটলেটভিত্তিক কার্যক্রম

যশোরে ৩৩ মামলার ছদ্দবেশী পলাতক আসামি আটক

সোহেল রানা
  • আপডেট সময় : ০২:৩৫:০০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে ৩৩ মামলা ও ১৫ ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি কাজি তারেক (৫২) কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে কোতোয়ালী থানাধীন খড়কি পূর্বপাড়া কলেজ গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কাজি তারেক কোতোয়ালী থানার শংকরপুর কৃষ্ণবাটি গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

ডিবি সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের (এসআই) খান মাইদুল ইসলাম রাজীব সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা টিম যশোর কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ৩৩ মামলা ও ১৫ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কাজী তারেককে আটক করে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন,তারেকের বিরুদ্ধে রয়েছে মাদক, চোরাচালান, বিস্ফোরক, খুন ও অস্ত্রসহ মোট ৩৩টি মামলা। এর মধ্যে রয়েছে ১৯টি মাদক, ৬টি চোরাচালান, ২টি বিস্ফোরক, ১টি খুন, ১টি অস্ত্র ও ৪টি অন্যান্য মামলা। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে ১৫টি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা।এ সংক্রান্তে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যশোরে ৩৩ মামলার ছদ্দবেশী পলাতক আসামি আটক

আপডেট সময় : ০২:৩৫:০০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫