ঢাকা ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক প্রেমের ফাঁদ, প্রতারণা, বিয়েঃ আদালতে মামলা নারীর বিরুদ্ধে আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার নজরুল বর্ষ উপলক্ষে শাম্মী তুলতুলের ছোটদের নজরুল জন্মদিনের বিশেষ দিনে মাদ্রাসার শিশুদের ছায়ায় এডলফ খান

বিরলে ভারত -বাংলাদেশ সীমান্ত পারাপারের সময় বিজিবি কর্তৃক এক বৃদ্ধ আটক

মোঃ সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ১২:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃvদিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ধর্মজান বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩২০/৯-এস এর নিকট দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে পারাপারের সময় এক বৃদ্ধকে আটক করেছে বিজিবির টহল দল। আটককৃতকে বিরল থানায় সোপর্দ করা হয়েছে।

১২ মে ২০২৫ সোমবার ভোর সাড়ে ৫টায় বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের টিকারপাড়া নামক সীমান্তবর্তী এলাকা হতে বিজিবি টহলদল এর প্রচেষ্টায় ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে পারাপারের সময় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কামারপুকুর গ্রামের আলীমুল্লাহ এর ছেলে মোঃ কাসেম আলী (৬৭)কে আটক করতে সক্ষম হয়। আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে কাজের সন্ধানে ইতিপূর্বে (বিগত ২-৩ মাস) দালালের মাধ্যমে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে গমন করেছিল এবং ভারতীয় দালালের সহযোগিতায় কাঁটাতারের বেড়ার নীচে পানি নিষ্কাশনের কালভার্ট দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে আটককৃত ব্যক্তির বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র পাওয়া যায় এবং তার বাড়ী ঠাকুরগাঁও জেলায় বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ধৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের মাধ্যমে যাচাই বাছাই করতঃ নাগরিকত্ব সঠিক হওয়ায় তাকে দিনাজপুর জেলার বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ সমূহ হ্রাস করতে কার্যক্রম চালিয়ে আসছে। শূন্য রেখা অবৈধভাবে অতিক্রম, অবৈধ মাদকদ্রব্য চোরাচালান এবং শূন্য রেখা অতিক্রম করে পার্শ্ববর্তী দেশেরে ভূখন্ডে গরু-ছাগল চড়ানো বা ঘাস কাটা থেকে সকলকে বিরত থাকার জন্য বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক অনুরোধ করা হয়েছে।
বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছবুর জানান, বিজিবি কর্তৃক সোপর্দকৃত ব্যাক্তিকে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিরলে ভারত -বাংলাদেশ সীমান্ত পারাপারের সময় বিজিবি কর্তৃক এক বৃদ্ধ আটক

আপডেট সময় : ১২:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫