ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করছে ইছামতি মার্ট, রয়েছে অনলাইন ও আউটলেটভিত্তিক কার্যক্রম

বিরলে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

মোঃ সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ০১:০০:১২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিরলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১২ মে) সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। আধুনিক নার্সিংয়ের জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর ১২ মে পালিত হয় আন্তর্জাতিক নার্স দিবস।

দিবসটি পালন উপলক্ষে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও মিডওয়াইফ’গণ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকার। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন গাইনি কনসালটেন্ট ডা. আহমদ শরীফ রুশো। দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ইনডোর নার্সিং ইনচার্জ লিলুফা ইয়াসমিন।
আলোচনায় বক্তারা বলেন, জনসংখ্যার বিবেচনায় দেশে নার্সের সংখ্যা এখনও অনেক কম। এর মূল কারণ হচ্ছে দেশে চিকিৎসা সেবার মান অসন্তোষজনক! যার কারণে নার্স– সংকট। নার্সরা সুরক্ষিত থাকলে, তাঁদের স্বাস্থ্য ঠিক থাকলে অর্থনীতি শক্তিশালী হবে। তাই এ বছরের নার্স দিবসে নার্সদের স্বাস্থ্য ও কল্যাণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিরলে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

আপডেট সময় : ০১:০০:১২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫