ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী নৃত্যশিল্পী ঐক্য জোটের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ ! কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক বাংলাদেশি রন্ধনশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরা হাসিনা আনছারের জন্মদিন

ঝিকরগাছায় আশা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল 

সোহেল রানা
  • আপডেট সময় : ০২:২৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের ঝিকরগাছা উপজেলার ১ নম্বর গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে উক্ত ইউনিয়নের কৃষক দলের সভাপতি পদপ্রার্থী আসাদুল হক আশার হত্যাকারীদের বিচার ও খুনিদের ফাঁসির দাবীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) বিকাল ৫টায় ছুটিপুর বাজার জামতলা মোড় থেকে শুরু হয়ে মিছিলটি মাহমুদপুর ঘুরে আবারও জামতলা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রায় ২শতাধিক নারীপুরুষ সহ বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ঝিকরগাছা উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক প্রভাষক মোমিনুর রহমানের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সদস্য সাদিকুল ইসলাম কল্লোল, ঝিকরগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিকাইল হোসেন,গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য ইমাম হোসেন,  আব্দুর রাজ্জাক, মোহন হোসেন,শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, মফিজুর রহমান, সফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা খুনের সাথে জড়িত ব্যক্তিরা এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন। তারা দ্রুত আসামিদের গ্রেফতার করে তাদের ফাঁসীর দাবি জানান।

উল্লেখ্য: গত ১০ মে বিকালে ছুটিপুর বাজারে বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে বালিয়া গ্রামের মৃত আতাল উদ্দীন এর ২ ছেলে আশাদুল ইসলাম আশা ও মহিদুল ইসলাম গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য আসাদুল কে ঢাকায় নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ ৬জন আসামিকে গ্রেফতার করলেও মুল হোতারা এখনও গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঝিকরগাছায় আশা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল 

আপডেট সময় : ০২:২৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫