ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

বেনাপোল সীমান্তে হেরোইনসহ ভারতীয় নাগরিক আটক

সোহেল রানা
  • আপডেট সময় : ১২:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বেনাপোল সীমান্তে ৫শ’ গ্রাম হেরোইনসহ শ্রী জয়ন্ত দত্ত (৩৪) নামে এক ভারতীয় এক নাগরিক কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার রাতে বেনাপোল গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করে।এ ঘটনায় একটি মোটরসাইকেল আটক করা হয়েছে। আটক জয়ন্ত দত্ত ভারতের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল থানার জয়ন্তপুর গ্রামের মৃত- সঞ্জয় দত্তের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপি’র একটি টহলদল বেনাপোল পোর্ট থানার গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় জয়ন্ত দত্ত নামে একজনকে মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫শ’ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত হেরোইন ও মোটরসাইকেল এর সিজার মূল্য ১২লক্ষ টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেনাপোল সীমান্তে হেরোইনসহ ভারতীয় নাগরিক আটক

আপডেট সময় : ১২:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫