ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক প্রেমের ফাঁদ, প্রতারণা, বিয়েঃ আদালতে মামলা নারীর বিরুদ্ধে আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার নজরুল বর্ষ উপলক্ষে শাম্মী তুলতুলের ছোটদের নজরুল জন্মদিনের বিশেষ দিনে মাদ্রাসার শিশুদের ছায়ায় এডলফ খান

পীরগঞ্জে ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড মুরগির খামার, দশ লাখ টাকার ক্ষতি

আবু-তারেক বাঁধন
  • আপডেট সময় : ০২:১৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কালবৈশাখী ঝড়ে দুমড়ে-মুচড়ে গেছে চখা মিয়ার ব্রয়লার মুরগির ফার্ম। গত রোববার বিকাল ৪ টার দিকে দমকা ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ে তার ১ তলাবিশিষ্ট পোল্ট্রি খামারের শেডটি।

চোখের সামনেই উড়ে যায় খামারি চোখার তিল তিল করে গড়া স্বপ্ন। তিনি উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া বাঁশবাড়ি এলাকার মৃত মাজেদ আলীর ছেলে। জানা গেছে, চখা কৃষি কাজের ফাঁকে । গড়ে তোলেন এ ব্রয়লার মুরগির খামার।

মাত্র চার- পাঁচ বছরের মধ্যে উপজেলায় ব্রয়লার মুরগির খামারি হিসেবে পরিচিতি পায় চখা। ব্যবসা ভালো হওয়ায় কৃষি ব্যাংক ও এনজিও থেকে থেকে লোন নিয়ে ২০২০ সালে তৈরি করেন ১ তলা বিশিষ্ট ১০১/২১ ফিট লম্বা চৌচালা টিনের শেড (ঘর)।

শেডে ১ হাজার চারশ মুরগি পালন করতেন তিনি। খামারে প্রতিদিন ৩ জন শ্রমিক কাজ করেন। ব্রয়লার ফার্মের মালিক চখা মিয়া বলেন, রোববার বিকেলের দিকে কালবৈশাখী ঝড়ে মুরগির শেড তছনছ হয়ে যায়। শেডে প্রায় ১ হাজার চারশ পিজ ব্রয়লার মুরগি ছিল। কমবেশি সব মুরগি মারা গেছে। ঝড়ে ঘর ও ব্রয়লার মুরগি,মুরগির খাদ্য সহ প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এখন নিঃস্ব। আমার ডিলার (মহাজন) এনজিও ও ব্যাংকের লোনের টাকা কীভাবে পরিশোধ করবো।

কালবৈশাখী ঝড়ে দুমড়ে মুচড়ে যাওয়া চখা মিয়ার ব্রয়লার ফার্ম।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রণজিৎ চন্দ্র সিংহ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে বিষয়টি দেখা হয়। ক্ষতিগ্রস্ত খামারীকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বরাবর আবেদন করার জন্য বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পীরগঞ্জে ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড মুরগির খামার, দশ লাখ টাকার ক্ষতি

আপডেট সময় : ০২:১৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫