ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক প্রেমের ফাঁদ, প্রতারণা, বিয়েঃ আদালতে মামলা নারীর বিরুদ্ধে আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার নজরুল বর্ষ উপলক্ষে শাম্মী তুলতুলের ছোটদের নজরুল জন্মদিনের বিশেষ দিনে মাদ্রাসার শিশুদের ছায়ায় এডলফ খান

শার্শায় বিলুপ্ত বন্যপ্রাণী তক্ষক সাপসহ আটক-২

সোহেল রানা
  • আপডেট সময় : ০৮:৫৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ২১২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শায় অভিযান চালিয়ে বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী তক্ষক সাপসহ করিম হোসেন(৪৮) ও মামুনুর রশীদ(৪২) নামে দু’ পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ মে) রাত ১০ টা ৩৫ মিনিটের দিকে উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক করিম হোসেন মাটিপুকুর গ্রামের মৃত হাসেম আলী ব্যাপারীর ছেলে ও মামুনুর রশীদ মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

পুলিশ জানায়, বন্যপ্রানী পাচারের গোপন খবরে, থানায় এসআই হযরত আলী ও এসআই সোহানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মাটিপুকুর গ্রামে অভিযান চালিয়ে আসামী করিম হোসেন ও মামুনুর রশীদকে আটক করেন।পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আসামী করিমের বসত ঘরের ভিতরে প্লাস্টিকের বাস্কেটের ভিতর রাখা বন্য প্রাণী একটি তক্ষক সাপ উদ্ধার করে। আসামী করিম হোসেনের বিরুদ্ধে থানায় একই অপরাধের আরো একটি মামলা রয়েছে।
এ ব্যাপারে শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,এ সংক্রান্তে থানায় মামলা রুজু করা হয়েছে এবং আটকদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শার্শায় বিলুপ্ত বন্যপ্রাণী তক্ষক সাপসহ আটক-২

আপডেট সময় : ০৮:৫৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫