ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

অভয়নগরে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সোহেল রানা
  • আপডেট সময় : ০৩:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের অভয়নগরে শাকিল আহমেদ পরামানিক ওরফে শাকিল (২৮) নামের শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে অভয়নগর পুলিশ। মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার ভাঙ্গাগেট লক্ষীপুর গ্রামের খন্দকারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাকিল আহমেদ পরামানিক কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মনিরুল ইসলাম পরামানিকের ছেলে। তিনি অভয়নগরের নওয়াপাড়া নদীবন্দর এলাকার সরদার মিল ঘাটে শ্রমিক হিসেবে কাজ করেন।

স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে অভয়নগর উপজেলার লক্ষীপুর গ্রামের খন্দকার পাড়ার শহিদুল ইসলামে মেয়ে সিনথিয়ার সঙ্গে শাকিলের বিয়ে হয়। বিয়ের পর থেকে শাকিল শ্বশুর বাড়িতেই বসবাস করছিলেন। তাদের সংসারে সাফওয়ান নামে চার বছর বয়সী একটি ছেলে রয়েছে।

নিহতের স্ত্রী সিনথিয়া বেগম বলেন,সোমবার রাত ১০টার দিকে জরুরি কাজের কথা বলে শাকিল ১ হাজার ৫শ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাতে সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে বাড়ির পেছনের একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। আত্মহত্যার কারণ সম্পর্কে আমাদের কিছুই জানা নেই।

অভয়নগর থানা পুলিশের (ওসি) আব্দুল আলীম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়ে তদন্তের পরে জানানো সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অভয়নগরে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫