সংবাদ শিরোনাম ::
শার্শায় ১০টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ, লম্পট বৃদ্ধ আটক
সোহেল রানা
- আপডেট সময় : ১২:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ২৫৯ বার পড়া হয়েছে
যশোরের শার্শার বাগআঁচড়ায় ১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় ঐ শিশুর মা বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন। পরে বুধবার ভোরের দিকে উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে তাকে আটক করে শার্শা থানা পুলিশ। ধর্ষক সিরাজুল ইসলাম উপজেলার বাগআঁচড়া এলাকার উজ্জ্বলপাড়া গ্রামের বসির উদ্দীনের ছেলে।
শুক্রবার বিকালে বাবা- মা বাড়ীতে না থাকার সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশী ৬০ বছর বয়সী বৃদ্ধ তার নিজ কক্ষে নিয়ে মেয়েটিকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন বলে ধর্ষিতার মাতা এজাহারে অভিযোগ করেছেন।
শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, এ ঘটনায় আসামী সিরাজুল ইসলামকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।










