ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য বহুমুখী ওপেন মার্কেটপ্লেস টেকসই উন্নয়ন ও মানবসেবার প্রত্যয়ে ‘সি ফাউন্ডেশন’-এর পথচলা ​নাই প্রাতিষ্ঠানিক শিক্ষা, পরিচয় ‘সাংবাদিক’ : বরেন্দ্র প্রেসক্লাবে হামলায় যুবলীগ কর্মী জেলে নারীদের নিয়ে বড় স্বপ্ন, সেরা উদ্যোক্তার সম্মাননা পেলেন আফরোজা দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল–২০২৬ অফিসিয়াল সিলেকশনে ‘বৈদেশ’ উমারপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম মন্ডল ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যুবলীগ নেতা প্রার্থী সংস্কৃতি অঙ্গনে অনন্যা আজিজের নতুন পথচলা

বিএসএফ কর্তৃক ৪ জন বাংলাদেশী নাগরিককে পুশ ইন এবং বিজিবি কর্তৃক আটক

মোঃ সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ০১:৪২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল (দিনাজপুর)প্রতিনিধি: ২২ মে ২০২৫ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টা হতে ১ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ বৈরচুনা বিওপি এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩৫/এমপি বরাবর ভারতের অভ্যন্তরে ৬৩ ব্যাটালিয়ন বিএসএফ এর সদস্যরা সীমান্ত এলাকা দিয়ে ২ জন নারী বাংলাদেশী নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইন করলে কর্তব্যরত বিজিবি টহল দল স্থানীয়দের সহায়তায় তাদেরকে আটক করে। পরবর্তীতে রাত পৌণে ৩ টায় বিরলের ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপি এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩২৮/৭-এস বরাবর ভারতের অভ্যন্তরে ৬৩ ব্যাটালিয়ন বিএসএফ এর কর্তব্যরত সদস্য কর্তৃক পুনরায় ২ জন পুরুষ বাংলাদেশী নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে কর্তব্যরত বিজিবি টহল দল বাংলাদেশের সীমান্ত এলাকা হতে তাদেরকে আটক করে।

বিজিবি কর্তৃক প্রেরীত প্রেস বিজ্ঞপ্তিতে আটককৃতদের মধ্যে নড়াইল জেলার সদর থানার ডহর শেখহাটি গ্রামের বেল্লাল মোল্লা এর ছেলে মোঃ রাসেল মোল্লা (২৪) ও রিফাত মোল্লা (১৬), সাতক্ষীরা জেলার সদর থানার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলী সরদার এর মেয়ে মনোয়ারা খাতুন (৬৩), যশোর জেলার শার্শা থানার বাইকোলা গ্রামের মৃত মোজাম্মেল হোসেন এর স্ত্রী মোসাঃ রূপালি খাতুন (৪৫) বলে নিশ্চিত করা হয়েছে।
আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা কাজের সন্ধানে ইতিপূর্বে ৫-১০ বছর সময়কালে দালালের মাধ্যমে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতের গুজরাটে গমন করেছিল। আনুমানিক ১ মাস পূর্বে গুজরাট পুলিশ কর্তৃক তাদেরকে গ্রেফতার করতঃ আনুমানিক ১৫০ জনকে বিমানযোগে কলকাতায় এবং বাসযোগে বিভিন্ন সীমান্ত এলাকায় নিয়ে আসে। উল্লেখ্য, আটককৃতদের আত্মীয় স্বজনদের মাধ্যমে বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই বাছাই করতঃ সঠিক হওয়ায় তাদেরকে দিনাজপুর জেলার বিরল এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধসমূহ হ্রাস করতে নিরবিচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে আসছে। সীমান্তে মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা প্রদান করার জন্য বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক সকলকে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএসএফ কর্তৃক ৪ জন বাংলাদেশী নাগরিককে পুশ ইন এবং বিজিবি কর্তৃক আটক

আপডেট সময় : ০১:৪২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫