ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী নৃত্যশিল্পী ঐক্য জোটের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ ! কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক বাংলাদেশি রন্ধনশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরা হাসিনা আনছারের জন্মদিন

বিরলে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ০১:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল (দিনাজপুর)প্রতিনিধি: বিরলে রচনা ও বিতর্ক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন, গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের নিমিত্তে বিরল উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা ও চুড়ান্ত বিতর্ক প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দুর্নীতি দমন ও প্রতিরোধ অপরিহার্য বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে বিরল আদর্শ উচ্চ বিদ্যালয় এর ছাত্রীগণ অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি বিরল এর সহযোগিতায় বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে চুড়ান্ত প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক কামরুন্নাহার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাবেয়া বেগম পুরস্কার বিতরণ করেন ।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মোঃ মনসুর আলী এর সভাপতিত্বে মডারেটর এর দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল, একাডেমিক সুপার ভাইজার আকলিমা বেগম, বোর্ডহাট কলেজের সহকারী অধ্যাপক বিধান কুমার দত্ত, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান আলী প্রমূখ। এসময় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ সার্বিক সহযোগিতা করেন। পুরস্কার বিতরণ শেষে বিরল দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা ও তেঘরা উচ্চ বিদ্যালয়ের সততা স্টোরের জন্য প্রতিষ্ঠান প্রধানগণের নিকট অর্থ বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিরলে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫