ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

বিরলে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ইন্দ্রজীত সাহা এর যোগদান

মোঃ সাদেকুল ইসলাম
  • আপডেট সময় : ০৪:০১:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ বিরলে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ইন্দ্রজীত সাহা যোগদান করেছেন।

বুধবার বিকেলে তিনি বিরল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর নিকট দায়িত্ব হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)ও সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ। এ সময় তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এর নেতৃত্বে অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে তিনি বিরল উপজেলার অগ্রগতি ও সমৃদ্ধিকল্পে একযোগে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এবং পরে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের সাথে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাতে মিলিত হোন এবং কার্যক্রম পরিচালনায় সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ১ জুন ২০২৫ তারিখে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক অফিস আদেশে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার থেকে ইন্দ্রজীত সাহাকে বিরল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিরলে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ইন্দ্রজীত সাহা এর যোগদান

আপডেট সময় : ০৪:০১:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫