ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

শার্শায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

সোহেল রানা
  • আপডেট সময় : ০৩:২৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ৩০২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শার নাভারণে ছুরিকাঘাতে সবুজ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাজু (২২) নামের আরও এক যুবক। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ১০ টার দিকে নাভারণের নেহা পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ যাদবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং আহত রাজু একই গ্রামের আহম্মেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ, রাজু ও তাদের সঙ্গী কালু (৩৫) মাঠের দিকে যাওয়ার পথে অজ্ঞাত দুই যুবকের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা ছুরি দিয়ে অতর্কিত হামলা চালায়। সবুজ ও রাজু গুরুতর আহত হলে কালু পালিয়ে গিয়ে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। রাজুকে সেখান থেকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে ।

নাভারণ সার্কেলের (এএসপি) নিশাত আল নাহিয়ান জানান, হামলার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শার্শায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৩:২৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫