ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে বোমা হামলায় বিএনপি কর্মী নিহত

সোহেল রানা
  • আপডেট সময় : ০৭:০০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫ ২২০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বেনাপোলে ডুবপাড়া গ্রামে ঈদুল আযহার নামাজকে পড়াকে কেন্দ্র করে দলীয় প্রতিপক্ষের বোমা হামলায় আব্দুল হাই (৫০) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছে। শনিবার (৭ জুন) রাত ৯টা সময় ডুবপাড়া জামতলা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাই ডুবপাড়া গ্রামের হারান আলীর ছেলে ও বেনাপোল পৌর বিএনপির নেতা মিয়াদ আলীর ভাগ্নে।

স্থানীয়রা জানায়, সকালে ডুবপাড়া গ্রামে আওয়ামীলীগ সমর্থক কিছু লোকজন ঈদগাঁহ মাঠে ঈদুল আযহার নামাজ আদায় করতে গেলে ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জামসের আলীর ছেলে আবু সাঈদ (৩৫) তাদের নামাজ পড়তে বাধা দেয়।

এসময় ওয়ার্ড বিএনপির সভাপতি আশানুর রহমান আশা ও সাধারন সম্পাদক মোক্তার আলী দুই পক্ষের সাথে বসে সমঝোতা করে দেয়। পরে রাত ৯টা’র দিকে নিহত আব্দুল হাই ডুবপাড়া গ্রামের জামতলার মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিল। এই সময় একদল সন্ত্রাসী এসে বিএনপির সমর্থক আব্দুল হাই এর উপর বোমা নিক্ষেপ করে। পরে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় এখনো কোন মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে বোমা হামলায় বিএনপি কর্মী নিহত

আপডেট সময় : ০৭:০০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫