ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

শার্শায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা 

সোহেল রানা
  • আপডেট সময় : ০৬:৩২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ২৭২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শায় পুর্ব শত্রুতার জেরে লিটন (৩০) নামে এক বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ জুন) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার লক্ষনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত বিএনপি কর্মী লিটন দুর্গাপুর গ্রামের আজগারে ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধায় লিটন বাজারে বসে চা খাচ্ছিলো। এসময় ওই এলাকার সেলিম ও রমজান তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।এ সময় তার ডাক-চিৎকারে শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নিহতের পিতা আজগর আলী জানান,স্থানীয় আওয়ামী লীগ নেতা  আ. মমিন, সেলিম হোসেন ও রমজান আলীর সঙ্গে দীর্ঘ দিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছিল আমার ছেলে লিটনের। তারা এর আগেও লিটনকে কয়েকবার মারধরও করেছে। ইদের আগের দিন তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কি হয়। এসবের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানান পিতা আজগর আলী।

নাভারণ সার্কেলের সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন,পূর্ব শত্রুতার জের ধরে লিটনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িত দের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শার্শায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা 

আপডেট সময় : ০৬:৩২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫