ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

ঝিকরগাছার বায়সা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী হত্যায় ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন 

সোহেল রানা
  • আপডেট সময় : ১২:২৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ২৭৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের ঝিকরগাছায় বায়সা-চাঁদপুর দাখিল মাদ্রাসার আলোচিত পঞ্চম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী সোহানা খাতুনকে ধর্ষণের পরে হত্যার প্রতিবাদে এবং ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জুন) সকাল ১০টায় মাদ্রাসা সংলগ্ন বায়সা বাজারে বায়সা-চাঁদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ধর্ষক নাজমুস সাকিব নয়নকে সর্ব্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবি জানান। তারা ভিকটিম পরিবারের নিরাপত্তা দেওয়া, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশের দাবি জানান।

অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার কবির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মালেক, অভিভাবক সদস্য রবিউল ইসলাম মিলন, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,দপ্তর সম্পাদক কে.এম ইদ্রিস আলী, ঝিকরগাছা রিপোটার্স ক্লাব ও সেবা সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু,বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী, নিহত সোহানার বাবা আব্দুল জলিল, স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হাসানুজ্জামান হাসান, মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আতিয়ার রহমান, মনিরুজ্জামান মনির,বাজার কমিটির সভাপতি মোরশেদ আলম,ডাক্তার ইবাদ আলী, জুলফিকার আলীসহ আরও অনেকে।

উল্লেখ্য: গত (শনিবার ৭জুন) তার ফুফু বাড়ি বেড়াতে যায়। পরে তার ফুপাতো ভাই নয়ন তাকে একা পেয়ে জাপটে ধরে তার রুমে নিয়ে গলা ও মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করার পর হত্যা করে। রাতে কোন এক সময়ে মরদেহ বাড়ির পাশে একটি পুকুরে ফেলে দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝিকরগাছার বায়সা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী হত্যায় ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন 

আপডেট সময় : ১২:২৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫