ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

পীরগঞ্জে সৎ মাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে গরু চুরির মামলা করানোর অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

আবু-তারেক বাঁধন
  • আপডেট সময় : ০৭:৩৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সৎ মা কে দিয়ে গরু চুরির মিথ্যা মামলা করিয়ে ছোট ভাইর সম্পত্তি আত্মসাৎ করার পায়তারা ও তাকে বাড়ি ছাড়া করার অভিযোগে উঠেছে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে। সোমবার বিকালে পীরগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে সংবাদ সম্মেলন করে এমনটাই অভিযোগ করেছেন ভূক্তভোগী ছোট ভাই আমির হোসেন সোহাগ। তিনি পৌর শহরের জগথা মহল্লার প্রয়াত সাবেক মেয়র কশিরুল আলমের ছোট ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমির হোসেন সোহাগ জানান, ২০২১ সালের ১৪ অক্টোবর তার মা মৃত্যুবরণ করেন। এর আড়াই বছর বছর পর তার পিতা শিউলী আক্তার নামে এক মহিলাকে বিবাহ করেন। এর প্রায় এক বছর পর গত ১৩ মার্চ মৃতুবরন করেন তার পিতা কশিরুল আলম। পিতার রেখে যাওয়া ১৪ বিঘা ভূট্টা সহ জায়গা জমি, গরু- ছাগল, কবুতোর আত্মসাৎ করার জন্য তার আপন বড় ভাই মাসুম আলম নবাব ও ভাবি রুমা বেগম ষড়যন্ত্র করে সৎ মা শিউলী আক্তারকে দিয়ে সোহাগ ও তার স্ত্রীর বিরুদ্ধে গত ১৯ মে পীরগঞ্জ থানায় মারপিট ও গরু চুরির মিথ্যা অভিযোগ এনে মামলা করিয়েছেন। সেই সাথে বাড়ি ছাড়া করা সহ বিভিন্ন ভাবে হয়রানি করাচ্ছেন এবং হুমকি-ধামকি দিচ্ছেন। সোহাগ আরো জানান, তাদের বিরুদ্ধে যে ৬টি গরু চুরি করা অভিযোগ আনা হয়েছে, সেই গরুগুলি এখনো তার বড় ভাইয়ে বাড়িতেই আছে। তিনি এর নিরপেক্ষ তদন্ত চান।
অভিযোগ বিষয়ে বড় ভাই মাসুম আলম নবাব জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। তার ছোট ভাই সোহাগই তাদের সৎ মাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে মারপিট করে তার গুরু নিয়ে গেছে।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে তাদের নিজেদের মধ্যে গন্ডোগোল। এ নিয়ে থানায় একটা মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পীরগঞ্জে সৎ মাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে গরু চুরির মামলা করানোর অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

আপডেট সময় : ০৭:৩৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫