ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, অভিযোগ অস্বীকার বেনাপোলে প্রায় তিন কোটি টাকার পণ্য জব্দ, আটক-৩ কালিগঞ্জে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী নৃত্যশিল্পী ঐক্য জোটের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ ! কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন

জলবায়ু ঝুঁকি ও জেন্ডার বৈচিত্র্যসম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়নে লফস-রিইব এফজিডি অনুষ্ঠিত

সুলতানুল আরেফীন
  • আপডেট সময় : ০২:৫১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ২৬৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং নারী ও জেন্ডার বৈচিত্র্যসম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়ন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ এফজিডি (ফোকাস গ্রুপ ডিসকাশন) অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৭ জুন (মঙ্গলবার) বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংগঠন লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস) এর কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়।এতে সহযোগিতা করে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)।

আলোচনায় লফসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রকল্পের উপকারভোগী সদস্য এবং বিভিন্ন পেশায় নিয়োজিত ২৫ জন অংশগ্রহণ করেন।

এফজিডিতে আলোচকরা বলেন, বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত নারীদের ও জেন্ডার বৈচিত্র্যসম্পন্ন জনগোষ্ঠীর জন্য বৈষম্যের নতুন মাত্রা তৈরি করেছে।ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, জীবিকা হারানো এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি এসব জনগোষ্ঠীকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

বিশেষ করে প্রান্তিক নারীরা এবং লিঙ্গ বৈচিত্র্যসম্পন্ন মানুষরা কৃষি, পানি সংগ্রহ ও প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল জীবিকা পরিচালনার কারণে দ্বিগুণ ঝুঁকিতে পড়ছেন।এছাড়া সমাজে প্রচলিত পিতৃতান্ত্রিক কাঠামোর কারণে তারা সম্পদে অধিকার, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং সামাজিক সুরক্ষার ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে মত দেন অংশগ্রহণকারীরা।

আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু ন্যায্যতা (ক্লাইমেট জাস্টিস) এবং লিঙ্গ ন্যায্যতা (জেন্ডার জাস্টিস) বিষয়ক চ্যালেঞ্জগুলো একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত।তাই এই দুটি কাঠামোকে সমন্বিতভাবে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

এফজিডিতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রিইব-এর প্রকল্প সমন্বয়কারী ও পরিচালক সুরাইয়া বেগম, লফস-এর সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, লফস-এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন, এবং রিইব-এর ডকুমেন্টেশন ও ট্রেনিং অফিসার নাভিদ আঞ্জুম হাসান।

সভা শেষে অংশগ্রহণকারীদের মতামতের আলোকে পরবর্তী কার্যক্রম নির্ধারণে সুপারিশ প্রণয়ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জলবায়ু ঝুঁকি ও জেন্ডার বৈচিত্র্যসম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়নে লফস-রিইব এফজিডি অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫