ঢাকা ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক প্রেমের ফাঁদ, প্রতারণা, বিয়েঃ আদালতে মামলা নারীর বিরুদ্ধে আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার নজরুল বর্ষ উপলক্ষে শাম্মী তুলতুলের ছোটদের নজরুল জন্মদিনের বিশেষ দিনে মাদ্রাসার শিশুদের ছায়ায় এডলফ খান

বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজ ছাত্রীর

সোহেল রানা
  • আপডেট সময় : ০৩:৩২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ২৮৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের চৌগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে আফিয়া ইসলাম মৃধা (২২) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা মহিদুল ইসলাম মৃধা (৫৮) আহত হয়েছেন। সোমবার (২৩ জুন) সকাল পৌনে ৯টার দিকে চৌগাছা শহরের কপোতাক্ষ ব্রিজের সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফিয়া চৌগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কংশারীপুর মহল্লার মহিদুল ইসলাম মৃধার মেয়ে। তিনি শহরের মৃধাপাড়া মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা মহিদুল ইসলাম একই কলেজের নাইট গার্ড হিসেবে কর্মরত।

আহত মহিদুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, আফিয়া চৌগাছা উপজেলা পরিষদের মধ্যে উপজেলা যুব উন্নয়ন অফিসের একটি ভ্রাম্যমাণ বাসে দেড় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রতিদিনের মতো আজ সকালে বাবার সঙ্গে মোটরসাইকেলে চড়ে তিনি প্রশিক্ষণ নিতে যাচ্ছিলেন। সকাল পৌনে ৯টার দিকে কপোতাক্ষ ব্রিজ পার হয়ে শহরের দিকের অ্যাপ্রোচ সড়কে পৌঁছানোর পর পেছন থেকে মহেশপুর থেকে ছেড়ে চৌগাছার দিকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দেয়।

মোটরসাইকেলে থাকা আফিয়া সিটকে সড়কে পড়লে তাঁর ওপর দিয়ে বাসের চাকা উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। স্থানীয় বাসিন্দারা তাঁর মরদেহ ও আহত মহিদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আফিয়াকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে মহিদুলকে বাড়িতে পাঠানো হয়। এদিকে দুর্ঘটনার পর চালক নুরুল ইসলাম বাসটি ফেলে পালিয়েছেন। পরে বাসটি থানা-পুলিশ হেফাজতে নেয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সড়ক নিরাপত্তা আইনে চৌগাছা থানায় মামলা রেকর্ড হয়েছে। বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক চালক নুরুল ইসলামকে গ্রেপ্তারে পুলিশ অভিযানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজ ছাত্রীর

আপডেট সময় : ০৩:৩২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫