ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য বহুমুখী ওপেন মার্কেটপ্লেস টেকসই উন্নয়ন ও মানবসেবার প্রত্যয়ে ‘সি ফাউন্ডেশন’-এর পথচলা ​নাই প্রাতিষ্ঠানিক শিক্ষা, পরিচয় ‘সাংবাদিক’ : বরেন্দ্র প্রেসক্লাবে হামলায় যুবলীগ কর্মী জেলে নারীদের নিয়ে বড় স্বপ্ন, সেরা উদ্যোক্তার সম্মাননা পেলেন আফরোজা দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল–২০২৬ অফিসিয়াল সিলেকশনে ‘বৈদেশ’ উমারপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম মন্ডল ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যুবলীগ নেতা প্রার্থী সংস্কৃতি অঙ্গনে অনন্যা আজিজের নতুন পথচলা

শার্শায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো কিশোরের, আহত-৭

সোহেল রানা
  • আপডেট সময় : ০৩:০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ২০৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শায় দ্রুতগতির ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে তানজিম হোসেন (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে।মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে উপজেলার শার্শা-কাশিপুর সড়কের গোপীনাথপুর-বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত তামজিম শার্শার লক্ষণপুর ইউনিয়নের বড় মান্দারতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ  আরও অন্তত ৭জন যাত্রী। তাদেরকে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার শিকার দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক ও ইজিবাইক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন দুপুরে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর এলাকা থেকে ইজিবাইক যোগে ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের মিশ্রি দেয়াড়া এলাকায় মেয়ে জামাইয়ের বাড়িতে যাচ্ছিলেন শিকারপুর গ্রামের আজগর আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৬০) সাথে ছিলেন স্বজন রামচন্দ্রপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী পারভীনা খাতুন (৩৫), মেহেরুল্লার স্ত্রী সাথী (২০),জালাল উদ্দিনের স্ত্রী খাইরুন্নেসা (৫০),ধান্যখোলা গ্রামের আমিনুর রহমানের ছেলে মেহেরুল্লা (২৪),শিকারপুর গ্রামের কুদো মিয়ার ছেলে ইজিবাইক চালক নুরুজ্জামান (৪০), ঝিকরগাছা উপজেলার বুড়িন্দে গ্রামের সাহাবুদ্দিনের স্ত্রী শিথিলা বেগম (৫০)।

পথিমধ্যে ডিহি ইউনিয়নের গোপীনাথপুর-বটতলা কাশিপুর নামক স্থানে দ্রুতগতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক ও ট্রাক দুমড়ে মুচড়ে যায়। ইজিবাইকে থাকা চালক সহ সব যাত্রী কম বেশি আহত হলে স্থানীয়রা সবাইকে দ্রুত উদ্ধার করে প্রথমে নাভারণ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক তানজিম হোসেনকে মৃত ঘোষণা করেন।

অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ইজিবাইক চালক নুরুজ্জামান (৪০) ও শিথিলা বেগম (৫০) কে যশোর জেনারেল  হাসপাতালে রেফার করা হয়। ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় গোড়পাড়া ক্যাম্প পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক ও ইজিবাইক নিজেদের হেফাজতে নেয়।ঘাতক ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট ১৪-৯৫৫৬।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, দুর্ঘটনার খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও ইজিবাইক জব্দ করেছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের শনাক্তে অভিযান চলছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শার্শায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো কিশোরের, আহত-৭

আপডেট সময় : ০৩:০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫