ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

মধুপুরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত থানায় অভিযোগ

আঃ হামিদ
  • আপডেট সময় : ১০:৩৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মধুপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের মালাউড়ী গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে।

জানা যায়, বুধবার দুপুরে মালাউড়ী গ্রামের মৃত আজগর আলীর ছেলে গরু ব্যবসায়ী ৯ নং ওয়ার্ডের সাবেক কমিশনার, ফজলুল হক গরু ক্রয়ের জন্য মালাউড়ী এলাকার তার রাইস মিল হতে বের হয়ে গোপালপুরের বেঙ্গুলা হাটে যাওয়ার সময়, মালাউড়ী মোড় এলাকায় রাইসমিল সংলগ্ন পাকা রাস্তায় উঠলে দেখতে পায়, মির্জাবাড়ী ইউনিয়নের কেতরপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে জাহিদুল ইসলাম মুরাদ, জহিরুল ইসলাম জিহাদ, গোলাবাড়ী এলাকার গোলাম মোস্তফার ছেলে রোকনুজ্জামান, রোকন, সহ আরও অজ্ঞাত নামা ৭/৮ জন মিলে তার জমিতে খুটি ঘারতেছে। সে আগাইয়া গিয়ে জানতে চাইলে তারা অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারপিট করে বলে জানান। পরবর্তীতে ফজলুল হকের ডাক চিৎকার শুনে তার ছেলে সোলায়মান মিশু, কাজের লোক মোতালেব আগাইয়া গেলে তাদেরকেও মারপিট করে গুরুতর আহত করে। পরবর্তীতে স্হানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এবিষয়ে আহত ফজলুল হক জানান, বিবাদীদের সাথে আমাদের জমিজমা, এবং টাকা পয়সা নিয়ে আদালতে একাধীক মামলা চলমান রয়েছ। আমরা আদালতে মামলা দায়ের করায় বিবাদী পক্ষ আমাকে এবং আমার পরিবারের লোকজনকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে।
এমতাবস্হায় আমি গতকাল বুধবার গরু কিনার জন্য হাটে যাওয়ার সময় বিবদী পক্ষ আমাকে অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারপিট করে গুরুতর জখম করে, এবং আমার নিকট থাকা গরু কিনার পাঁচ লক্ষ দুই হাজার টাকা নিয়ে যায়। এব্যাপারে আমার বড় ভাই এনামুল হক এনা বাদী হয়ে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। আমি বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবী জানাচ্ছি।
এ বিষয়ে মধুপুর থানার এস আই সেলিম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালে গিয়ে আহতদের দেখেছি এবং ঘটনাস্হল পরিদর্শন শেষে তদন্ত পূর্বক বিস্তারিত জানাতে পারবেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধুপুরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত থানায় অভিযোগ

আপডেট সময় : ১০:৩৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫