ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

যশোর সীমান্তে চোরাচালানী মালামালসহ আটক-১

সোহেল রানা
  • আপডেট সময় : ০২:৫৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৩৭৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামালসহ রুবিনা খাতুন (৪০) নামে এক নারীকে আটক করেছে (বিজিবি) সদস্যরা।  আটক রুবিনা খাতুন খুলনা জেলার কয়রা উপজেলার ইসলামপুর গ্রামের রুস্তম মাতবরের স্ত্রী।

বৃহস্পতিবার (২৬ জুন) বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল কর্তৃক বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১জন আসামীসহ ভারতীয় শাড়ী, কম্বল, চাদর, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ১৪,৫৩,৫৪০/-(চৌদ্দ লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশত চল্লিশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম  অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোর সীমান্তে চোরাচালানী মালামালসহ আটক-১

আপডেট সময় : ০২:৫৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫