ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন 

সোহেল রানা
  • আপডেট সময় : ০২:৫৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ২০৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সংগঠনকে তৃণমূল থেকে সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে দেশব্যাপী সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা বিএনপির উদ্যোগে শনিবার (২৮ জুন) বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব, সাবেক দপ্তর সম্পাদক শার্শার সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা বিএনপির নেতা মুনীর আহমেদ সিদ্দিক বাচ্চু, শহীদুল বারীসহ জেলা ও উপজেলা পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বিএনপিকে আরও সুসংগঠিত করতে হবে। এই সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে। যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তি গঠিত হয় সংগঠনের শক্তিমত্তার উপর। এ কর্মসূচি সেই ভিত্তিকে আরও মজবুত করবে।”

অনুষ্ঠানে জানানো হয়, সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম প্রতিটি ২০ টাকা মূল্যে সরবরাহ করা হচ্ছে। এ কর্মসূচি শুধু যশোর সদর নয়, পুরো জেলা জুড়েই চলমান থাকবে। ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ সদস্য নবায়ন ফরম পূরণ করে কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন 

আপডেট সময় : ০২:৫৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫