ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

রাজশাহীতে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

নিহাল খান
  • আপডেট সময় : ০১:৪৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ১২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে সপ্তম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে শাহাদাৎ হোসেন ওরফে বুলবুল (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার রাতে রাজশাহী নগরের আলুপট্টি এলাকায় এই অভিযান চালায় র‍্যাব-৫-এর রাজশাহীর একটি দল। পর আজ মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার যুবকের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার চাঁদপুর কাকড়ামারী গ্রামে। স্কুলে যাতায়াতের পথে সে ওই কিশোরীকে উত্ত্যক্ত করতেন। গত ২৫ জুন স্কুলে যাওয়ার সময় ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান বুলবুল। পরে রাজশাহী নগরের টিকাপাড়া এলাকায় ভাড়া বাসায় নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। এ নিয়ে চারঘাট থানায় মামলা করে ওই মেয়ের পরিবার।

মামলার পর থেকে ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছিল র‍্যাব। গতকাল সোমবার রাতে নগরের আলুপট্টি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তাঁদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫