ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

ঝিকরগাছায় খেলার সামগ্রী ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান

সোহেল রানা
  • আপডেট সময় : ০৫:০০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ২৮৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, নেশার জালে পড়বে যারা, সব হারিয়ে মরবে তারা ” এই প্রতিপ্রাদ্যকে সামনে নিয়ে যশোরের ঝিকরগাছায় মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে খেলার ধূলার বিভিন্ন সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে স্বপছোঁয়া সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রোভার রাজিবের উদ্যোগে ও বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর সার্বিক সহযোগিতায় উপজেলার কুলিয়া ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অত্র মাদ্রাসা পর্ষদের সভাপতি মোনাজ্জেল হোসেন লিটনের সভাপতিত্বে এবং মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির যশোর জেলা শাখা ও মীর লুৎফর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুখ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বপছোঁয়া সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম, মাদ্রাসার সুপার আব্দুল জব্বার আজাদী, সহকারী শিক্ষক আনিছুর রহমানসহ আরও অনেকে।

স্বপছোঁয়া সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রোভার রাজিব বলেন, খেলাধুলার বিভিন্ন সামগ্রীর পাশাপাশি আমরা সংগঠনের পক্ষ থেকে মানুষের সহযোগিতা করার চেষ্টা করি। এধরনের কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝিকরগাছায় খেলার সামগ্রী ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান

আপডেট সময় : ০৫:০০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫