ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

মাজা ভাঙ্গা নেতা দিয়ে কখনো এলাকার উন্নয়ন হবে না — গণ অধিকার পরিষদের নেতা ফারুক

আবু তারেক - বাঁধন
  • আপডেট সময় : ১০:০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ২৮৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান বলেছেন, মাজা ভাঙ্গা নেতা দিয়ে কখনো এলাকার উন্নয়ন হবে না। সংসদে হিম্মত নিয়ে কথা বলার মত নেতা আমাদের নেই। তাই আমরা উন্নয়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। আমাদের নেতারা অধিকার আদায়ে ও কথা বলার ক্ষেত্রে মেরুদন্ডহীন।

বৃহস্পতিবার দুপুরে গণ অধিকার পরিষদ পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ২০২৫-২০২৬ অর্থ বছরে বাজেটের ৫১ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে চট্টগ্রামে। বাকি ৪৯ শতাংশ সারা দেশের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সব শেষ হতে হতে ঠাকুরগাঁওয়ের ঝুলিতে কিছু থাকবে না। আমরা এ অঞ্চলের মানুষ অবহেলিত এবং উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি। আমরা কি তাহলে কিয়ামত পর্যন্ত অবহেলিত থাকবো। আমাদের কেন ? উন্নয়ন হয় না এটা আমাদের বুঝতে হবে। সে জন্য নেতা নির্বাচনের ক্ষেত্রে আপনাদের আরোও সচেতন হতে হবে।
তিনি আরো বলেন, এমপি মন্ত্রী ও নেতাদের সামান্য সর্দি কাশি হলেই চিকিৎসার জন্য চলে যান সিঙ্গাপুর কানাডায়। আমাদের কথা তারা ভাবেন না। ক্ষমতা পাওয়ার পরেই তারা পরিবর্তন হয়ে যান। যার দরুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলোতে কোন সু চিকিৎসা হয় না। রোগীদের বেডে কুকুর বিড়াল দৌড়া দৌড়ি করে।
এ সময় গণ অধিকার পরিষদের পৌর সভাপতি আলমগীর কবির জুয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আধ্যাপক আব্দুস সোবহান, সিনিয়র সহ সভাপতি আব্দুল গফফার, আশা মনি, পীরগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম, সহসভাপতি রফিকুল ইসলাম প্রমূখ।
সংবাদ সম্মেলন শেষে পৌর শহরের পশ্চিম চৌরাস্তা বটতলা এলাকায় পথ সভা করেন এবং তার দলের ঠাকুরগাঁও-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আধ্যাপক আব্দুস সোবহানের নির্বাচনী প্রচারনা চালান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাজা ভাঙ্গা নেতা দিয়ে কখনো এলাকার উন্নয়ন হবে না — গণ অধিকার পরিষদের নেতা ফারুক

আপডেট সময় : ১০:০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫