ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক প্রেমের ফাঁদ, প্রতারণা, বিয়েঃ আদালতে মামলা নারীর বিরুদ্ধে আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার নজরুল বর্ষ উপলক্ষে শাম্মী তুলতুলের ছোটদের নজরুল

কোমরে মিললো ২৩পিস স্বর্ণেরবার, আটক-২

সোহেল রানা
  • আপডেট সময় : ০৪:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ২৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে তিন কেজি ৯৫ গ্রাম ওজনের ২৩টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবি। যার মূল্য ৪কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৯১৫ টাকা। শুক্রবার (৫ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

আটকরা হলেন-শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম (৩০) ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর গ্রামের আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান (২৫)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সদর উপজেলার চুড়ামনকাটি মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৩পিস স্বর্ণেরবার পাওয়া যায়। যার আনুমানিক সিজার মূল্য ৪কোটি ৫৬লাখ ৭২ হাজার ৯১৫ টাকা।

যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। সীমান্তে মাদক, অস্ত্র, স্বর্ণ, রুপি ও হুন্ডি পাচার রোধে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা এবং এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোমরে মিললো ২৩পিস স্বর্ণেরবার, আটক-২

আপডেট সময় : ০৪:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫