সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে স্কাউটস এর তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
আবু তারেক - বাঁধন
- আপডেট সময় : ০৮:১৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটস প্রশিক্ষণ বিভাগের পরিচালনায় ঠাকুরগাঁওয়ে স্কাউটস এর দুইটি গ্রæপের তিন দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
রোববার সকালে বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ইএসডিও প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে এসব সনদ বিতরণ করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক কমিশনার আক্তারুজ্জামান সাবু,জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু সহ জেলা ও উপজেলা স্কাউটস এর সদস্যরা ।
তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণে ২৫তম গ্রæপ সভাপতি কোর্স ও ১৩ তম কাব স্কাউট ইউনিট লিডার রিফ্রেসার্স কোর্সে ৮০ জন শিক্ষক অংশ নেয়।














