ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

যশোর জেনারেল হাসপাতাল থেকে ভূয়া ইন্টার্ন চিকিৎসক ধরা

সোহেল রানা
  • আপডেট সময় : ০২:৩৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ২৯৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টারঃ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে  সোমবার দুপুরে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসককে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম আব্দুর রহমান জাকির (২৭), পিতা মজিবুর রহমান, গ্রাম শংকরপুর ইসহাক সড়ক, যশোর সদর।

জানা যায়, দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে ওই ব্যক্তি সাদা এপ্রোন পরে নিজেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক হিসেবে পরিচয় দেন এ সময় তিনি এক রোগী সানজিদা (৩৬), পিতা মজনু, গ্রাম পুরাতন কসবা কাঠালতলা, যশোর সদর-এর কাছ থেকে বিভিন্ন টেস্ট করিয়ে দেওয়ার কথা বলে ৫০০ টাকা নেন।

হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য সোহেল রানা বিষয়টি সন্দেহজনক মনে করলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ধৃত ব্যক্তি ইন্টার্ন চিকিৎসক নন বলে স্বীকার করেন। তার কাছ থেকে বরিশাল ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি’র ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পরিচয়পত্র পাওয়া যায়, তবে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের কোনো ইন্টার্ন চিকিৎসক নন বলে নিশ্চিত হওয়া যায়।

পরে পুলিশ সদস্য সোহেল রানা তাকে হাসপাতাল সুপারের কাছে নিয়ে যান হাসপাতাল সুপার তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আব্দুর রহমান জাকিরকে আইনানুগ প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি বেশ কিছুদিন ধরে হাসপাতাল এলাকায় প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে জনমনে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন হাসপাতালের নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোর জেনারেল হাসপাতাল থেকে ভূয়া ইন্টার্ন চিকিৎসক ধরা

আপডেট সময় : ০২:৩৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫