ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

যশোরে ১১পিস স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

সোহেল রানা
  • আপডেট সময় : ১১:৫৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বাঘারপাড়া থেকে ১কেজি ৩১৫ গ্রাম ওজনের ১১পিস স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) সদস্যরা। রবিবার সকালে বাঘারপাড়া  থানাধীন ধলগাঁ বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারকলা গ্রামের মৃত-জিলু মিয়ার ছেলে আতা এলাহি জিবন (৩৫),গাজিপুর জেলার কাশিমপুর উপজেলার পূর্ব বাগবাড়ি গ্রামের আহমদ আলীর ছেলে আবুল কালাম আজাদ (৪৬) ও বগুড়া জেলার শেরপুর উপজেলার শেরপুর রানির হাট গ্রামের সুচিত্র লাল মন্ডলের ছেলে শ্রী রামপ্রসাদ মন্ডল (২৮)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল  বাঘারপাড়া থানাধীন ধলগাঁ বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় তিন জনকে আটক করা হয়। পরে তাদের প্যান্টের পকেটে ও মানিব্যাগের ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১১পিস স্বর্ণেরবার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের মূল্য ১,৯২,২৭,৯৩০/- (এক কোটি বিরানব্বই লক্ষ সাতাশ হাজার নয়শত ত্রিশ) টাকা।

যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে বাঘার পাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। সীমান্তে মাদক,অস্ত্র,স্বর্ণ,রুপি ও হুন্ডি পাচার রোধে বিজিবি’র এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে ১১পিস স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

আপডেট সময় : ১১:৫৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫