ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

জেলের ছদ্মবেশ ধারণ করে পুলিশের অভিযানে এসিড নিক্ষেপকারী আসামি আটক

সোহেল রানা
  • আপডেট সময় : ০৫:৫০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের ঝিকরগাছায় এসিড নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত জসীম (৪০) আটক করেছে পুলিশ। জেলের ছদ্মবেশ ধারণ করেও শেষ রক্ষা হয়নি তার। এক নারী, তার মা ও ছোট ভাইয়ের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিলেন।

মামলা সুত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর প্রায় ছয় বছর আগে নাভারণ এলাকায় বিয়ে হয়। দাম্পত্য কলহের কারণে প্রায় আট মাস আগে তিনি স্বামীকে ডিভোর্স দিয়ে চার বছরের শিশুকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। জসীম, যিনি একজন দিনমজুর হিসেবে পেঁপে বাগানে কাজ করতেন এবং ভুক্তভোগী প্রতিবেশীর আত্মীয়। সেখান থেকেই গড়ে ওঠে একতরফা প্রেম। এর কিছু দিন পরে জসীম ওই নারীকে বিয়ের প্রস্তাব দেন।

কিন্তু তার পরিবার তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। ক্ষুব্ধ হয়ে গত ৩ জুলাই রাতে, পরিবারের পুরুষ সদস্যরা বাড়ির বাইরে থাকার সুযোগে, ঘরের জানালার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় এসিড ছুড়ে মারেন ভুক্তভোগীর ওপর। এতে নারী, তার মা ও আট বছর বয়সী ছোট ভাই দগ্ধ হন। চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এলে জসীম পালিয়ে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ভুক্তভোগীর বাবা ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনা অত্যন্ত চাঞ্চল্যকর ও স্পর্শকাতর হওয়ায় যশোরের পুলিশ সুপার অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশনা দেন।

গোপন সংবাদের ভিত্তিতে গত১৫ জুলাই পুলিশের একটি টিম জানতে পারে, আসামি নড়াইল জেলার লোহাগাড়া থানাধীন আমাদাহ নামক স্থানে অবস্থান করছে। পুলিশ অভিযানে গেলে দেখা যায়, সে অবস্থান বদলে এক পর্যায়ে কামাল প্রতাপ নামক বিশাল বিলের মাঝে আশ্রয় নিয়েছে। তথ্য অনুযায়ী, সেখানেই সে খাওয়া-দাওয়া সহ সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এবং মাঝে মধ্যে বিল থেকে বাইরে আসছিল।

পরিস্থিতি বুঝে (এসআই) তাপসের নেতৃত্বে পুলিশের একটি দল জেলের ছদ্মবেশ ধারণ করে বিলের মাঝে পৌঁছায়। পুলিশ দেখে জসীম পানিতে ঝাঁপ দিলে (এসআই) তাপসও পানিতে ঝাঁপ দিয়ে অভিযুক্তকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসীম ঘটনার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। আসামিকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জেলের ছদ্মবেশ ধারণ করে পুলিশের অভিযানে এসিড নিক্ষেপকারী আসামি আটক

আপডেট সময় : ০৫:৫০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫