ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

জুলাই গণঅভ্যুত্থানে নিহত বেনাপোলের শহীদ আব্দুল্লাহর স্মরণে বৃক্ষরোপণ 

সোহেল রানা
  • আপডেট সময় : ০৩:৪৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে যশোর জেলার বেনাপোলে শহীদ আব্দুল্লাহর স্মৃতি স্মরণে শনিবার (১৯ জুলাই) সকাল ১০ টার দিকে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছাতিয়ান নামক একটি ঔষধি গাছ রোপন করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রত্যেক জেলায় যতজন শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের নামে জেলা প্রশাসনের উদ্যোগে একটি করে গাছ লাগানো হচ্ছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ আয়োজন করা হবে।

গণহত্যা ও ছাত্র-জনতার প্রতিরোধ দিবস ১৯ জুলাই স্মরণে মিউজিক্যাল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হবে। যার থিম মিউজিক হবে ‘কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা’। কর্মসূচি অনুযায়ী এ দিনে ‘একটি শহীদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-৫ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে। সকল মন্ত্রণালয় ও বিভাগের ফেইসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সকল মোবাইল গ্রাহকের কাছে ভিডিও’র ইউআরএল প্রেরণ করা হবে। এছাড়া ঢাকার সাভারে শহীদদের স্মরণে সমাবেশের আয়োজন করা হবে।

বেনাপোলে শহীদ আব্দুল্লাহর স্মরনে বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান, শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল কবির, সহকারী শিক্ষক মাওলানা ইয়ামিন হোসেন, নিহাজ্জত আলীসহ সকল শিক্ষকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুলাই গণঅভ্যুত্থানে নিহত বেনাপোলের শহীদ আব্দুল্লাহর স্মরণে বৃক্ষরোপণ 

আপডেট সময় : ০৩:৪৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫