ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য বহুমুখী ওপেন মার্কেটপ্লেস টেকসই উন্নয়ন ও মানবসেবার প্রত্যয়ে ‘সি ফাউন্ডেশন’-এর পথচলা ​নাই প্রাতিষ্ঠানিক শিক্ষা, পরিচয় ‘সাংবাদিক’ : বরেন্দ্র প্রেসক্লাবে হামলায় যুবলীগ কর্মী জেলে নারীদের নিয়ে বড় স্বপ্ন, সেরা উদ্যোক্তার সম্মাননা পেলেন আফরোজা দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল–২০২৬ অফিসিয়াল সিলেকশনে ‘বৈদেশ’ উমারপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম মন্ডল ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যুবলীগ নেতা প্রার্থী সংস্কৃতি অঙ্গনে অনন্যা আজিজের নতুন পথচলা

যশোর সীমান্তে স্বর্ণ অস্ত্র মাদকসহ চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ, আটক-৪৯

সোহেল রানা
  • আপডেট সময় : ০১:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর সীমান্ত গত সাত মাসে অভিযান চালিয়ে ৪৩,৬৮,১৭,১১৮/-(তেতাল্লিশ কোটি আটষট্টি লক্ষ সতের হাজার একশত আঠার) টাকা মূল্যের স্বর্ণ, মাদক, আগ্নেয়াস্ত্র, বৈদেশিক মুদ্রা, ভারতীয় শাড়ী, থ্রীপিছ, কম্বল, কসমেটিক্স, নেশাজাতীয় ঔষধ, ও  বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করেছে বিজিবি সদস্যরা। এ সময় ৪৯ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, ৪৯ বিজিবি কর্তৃক চলতি বছরে জানুয়ারি হতে এ পর্যন্ত  ৭৫৭২ বোতল ফেনসিডিল, ৭ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ৭০ কেজি ৫০০ গ্রাম রুপা, ৩৭ লাখ ৮০ হাজার ইউএস ডলার, ০১ টি দেশী পিস্তল, ০৭ রাউন্ড গুলি, ১৮৬২ বোতল বিদেশী  মদ, ২৪.১২৫ লিটার দেশী মদ, ১৯৮ পিস ইয়াবা, ৫০০ গ্রাম হেরোইন, ১৬ বোতল বিয়ার, ১৭০৫২ পিচ নেশা জাতীয় ট্যাবলেট, ১৯৭ কেজি গাঁজা, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রীপিছ, কম্বল, কসমেটিক্স, ঔষধ, সামগ্রী ও বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য আটক করে।

অধিনায়ক আরো জানান, ভারতের সাথে যশোর ব্যাটালিয়নের ৭০.২৭৪ কিলোমিটার সীমান্ত পথ রয়েছে। সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর সদস্যরা। ভবিষ্যতেও বিজিবি’র  অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোর সীমান্তে স্বর্ণ অস্ত্র মাদকসহ চোরাচালানী বিভিন্ন মালামাল জব্দ, আটক-৪৯

আপডেট সময় : ০১:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫