ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক ক্রেতাদের ভিড়ে জমজমাট ফেন্সি আইকনিকের নতুন আউটলেট পলাতক আলিফকে খুঁজছে পুলিশ নাচ থেকে অভিনয়ে, ব্যস্ত সময় পার করছেন সোনিয়া লাজুক ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত : আইএইচটি শিক্ষক

বেনাপোল সীমান্তে মাদক চোরাচালানী পণ্যসহ আটক-১

সোহেল রানা
  • আপডেট সময় : ০৩:৪৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানপণ্য জব্দ করা হয়েছে।

আটককৃত হলো বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের মৃত ইউনুস হোসেনের ছেলে অমিত হোসেন (২৭)। মঙ্গলবার (২৯ জুলাই) দিনভর বিজিবির টহল দল ধান্যখোলা, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় ফেনসিডিল, বিদেশি মদ, শাড়ি, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্যপণ্য এবং কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩৩ হাজার ১০০ টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে মঙ্গলবারের সফল অভিযানে এসব পণ্য জব্দ এবং একজনকে আটক করা হয়। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান চলমান থাকবে। আটক আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেনাপোল সীমান্তে মাদক চোরাচালানী পণ্যসহ আটক-১

আপডেট সময় : ০৩:৪৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫