ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত স্যানিটারী ইন্সপেক্টর সেমাজুল হকের বিরুদ্ধে ড্রেনেজ অব্যবস্থাপনা ও জন্মনিবন্ধন সংশোধনে অর্থ আদায়ের অভিযোগ মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত  পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত মানবিকতার জয়গান, রাজশাহীতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার ঘোষণা বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফল ভোগীদের মাঝে ছাগল ও উপকরন বিতরণ বিরলে নোনাখাড়ি পুনঃ খননের উদ্বোধন পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ

মধুপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

আঃ হামিদ
  • আপডেট সময় : ০৩:৫৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে উপজেলার শিক্ষকবৃন্দ, ধর্মীয় ও কমিউনিটি লিডারগনের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার (৬ আগষ্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায়নকনফারেন্স রুমে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাত আনজুম পিয়া।
এ সময় উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা একাডেমিক সুপার ভাইজার মহি উদ্দিন আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল আলীম, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক শেখ খায়রুল হক শিমুল সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, মসজিদের খতিব, ইমাম, সাংবাদিক ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
হাসপাতাল প্রধান ডাঃ সাইদুর রহমান জানান, ৯ মাস থেকে ১৫ বছরের ছেলে মেয়েদের অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে এ টিকা গ্রহন করতে পারবেন। তিনি আরও জানান, রেজিষ্ট্রেশন কার্ড ছাড়াও এ টিকা গ্রহন করা যাবে তবে সেক্ষেত্রে পরবর্তীতে অন্যান্য টিকা গ্রহন থেকে তিনি বঞ্চিত হবেন বলে তিনি জানান।
ওরিয়েন্টেশন সভায় টিকা গ্রহনকারী কিভাবে সহজেই রেজিষ্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২৫ বাস্তবায়নের লক্ষে বিভিন্ন দিক উল্লেখ করে টিকা গ্রহন কারীদের রেজিষ্ট্রেশন করা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যাতে করে সকল টিকা গ্রহনকারী সহজেই টিকা গ্রহনের জন্য রেজিষ্ট্রেশন করতে পারে। রেজিষ্ট্রেশনের ব্যাপারে সরকারি সহযোগিতা পেলে টিকা গ্রহনকারীরা সহজেই টিকা দেওয়ার রেজিষ্ট্রেশন করতে পারবে বলে আলোচনায় উঠে আসে।
টিসিভির লক্ষ মাত্রা অনুযায়ী মোট ৮১৯৫৭ জনকে এ টিকা প্রদান করা হবে বলে জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাইদুর রহমান। এসময় ভিডিও প্রামাণ্য চিত্রের মাধ্যমে কি ভাবে রেজিষ্ট্রেশন করতে পারবে তা ভিডিও প্রামাণ্য চিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ডাঃ মোঃ নাজমুল হুদা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধুপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৫৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫